,

মহাসড়কে  মাইক্রোবাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাইক্রোবাস চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২৮ এপ্রিল) বিকেলে মহাসড়কের শ্যামলীঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় নিহতরা হলেন, জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা গ্রামের আব্দুল খালেকের ছেলে শিপন (২২) এবং একই গ্রামের ফরিদ মিয়ার ছেলে মারুফ ওরফে ইমন (২১)।
পুলিশ ও স্হানীয়রা জানায়, বিকেলে বিজয়নগরে শ্যামলীঘাট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয় সিলেটগামী একটি মাইক্রোবাস। এতে মোটরসাইকেলে থাকা দুই যুবক গুরুতর আহত হন। আহত অবস্হায় দ্রুত উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে ঢাকায় রেফার করেন চিকিৎসকরা। ঢাকায় নেওয়ার পথে দুজনেরই মৃত্যু হয়।
ব্রাহ্মণবাড়িয়া খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক মাইক্রোবাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট