,

প্রতিশোধ নেওয়ার জন্য ছোট ভাইকে নৃশংস ভাবে হত্যা, ৩ আসামী গ্রেফতার

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : চাঞ্চল্যকর কিশোর জাহিদুল (১৬) হত্যার ঘটনার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন মোহাম্মদ হোসেন (৩৫), নজরুল ইসলাম (৪৪) ও মো. সিয়াম (১৫)। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় এক সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোসাইন জানান, ঘটনার পর পরই আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে এজহারভুক্ত আসামি মোহাম্মদ হোসেনকে গ্রেপ্তার করি। তার দেওয়া ১৬৪ ধারার জবানবন্দির ভিত্তিতে আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত একটি ছুরি ও ক্ষুর উদ্ধার করা হয়।
তিনি আরও জানায়, জিজ্ঞাসাবাদে তারা জানান, নিহত জাহিদুলের বড় ভাই ছানাউল্লাহ্ একই এলাকার নজরুল ও হোসেনেকে একটি মামলার আসামী হওয়ায় পুলিশে ধরিয়ে দেন। এই ক্ষোভ থেকেই তারা জেল থেকে বের হয়ে প্রতিশোধ নেওয়ার জন্য ছানাউল্লাহকে খুঁজতে থাকেন। ছানাউল্লাহকে না পেয়ে তার ছোট ভাই জাহিদুলকে ডেকে পুকুর পাড়ে নিয়ে ছুরি ও ক্ষুর দিয়ে শরীরের বিভিন্ন অংশ কেটে নৃশংস ভাবে হত্যা করেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার (২৫ এপ্রিল) বেলা ১০টায় সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের দক্ষিণ জগৎসার গ্রামের একটি পুকুর থেকে জাহিদুল নামে এক কিশোরের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা এলাছ মিয়া পাঁচজনকে আসামি করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট