,

টঙ্গী পর্যন্ত সম্প্রসারিত হবে মেট্রোরেল

news-image

নিজস্ব প্রতিবেদক : মেট্রোরেল উত্তরার দিয়াবাড়ি থেকে টঙ্গী পর্যন্ত সম্প্রসারিত হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী।

শুক্রবার (২৮ এপ্রিল) জাপান থেকে সংবাদমাধ্যমকে তিনি এ কথা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাপান সফরের সঙ্গী ছিলেন তিনি।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগে ঢাকা মেট্রো (মেট্রোরেল) শুরু হয়েছে। মেট্রোরেলে এমআরটি লাইন-৬ উদ্বোধন করেছেন। ২০৩০ সালের মধ্যে ঢাকায় জনবান্ধব গণপরিবহন আনার নির্দেশনা দিয়েছেন তিনি।

সড়ক সচিব আশা প্রকাশ করে বলেন, আগামী নভেম্বরের মধ্যে আপ টু মতিঝিল পর্যন্ত লাইন-৬ সম্প্রসারিত হবে। লাইন-২ এবং ৬ দিয়াবাড়ি থেকে টঙ্গী সম্প্রসারণের কাজটুকু আমাদের বাকি। জাপান আরও কো-অপারেশন করবে। অন্য লাইনগুলো নির্মাণে জাইকা আগ্রহ দেখিয়েছে। সে কারণে জাপানের সঙ্গে চুক্তি সম্পাদিত হয়েছে।

মতিঝিল থেকে কমলাপুরের কার্যক্রম ২০২৬ সালের মধ্যে শেষ হবে জানিয়ে তিনি বলেন, এরপর দিয়াবাড়ি থেকে আপ-টু টঙ্গীর কাজ শুরু হবে।

এমআরটির বাকি লাইনগুলো নিয়ে অনেকেই আগ্রহ দেখাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এডিবি, কোরিয়াসহ ওয়ার্ল্ড ব্যাংকও আগ্রহ দেখাচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট