,

ভোলার নতুন কূপে ২০০ বিসিএফ ঘনফুট গ্যাস পাওয়ার সম্ভাবনা

news-image

ভোলা প্রতিনিধি : ইলিশা-১ নামে একটি কূপ থেকে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু করেছে বাপেক্স। আজ শুক্রবার সকাল ৭টায় অগ্নি ব্যবস্থাপনার মাধ্যমে এ গ্যাস উত্তোলন শুরু করা হয়।

বাপেক্সের তত্ত্বাবধায়নে রাশিয়ান কোম্পানি গ্যাসপ্রোম এ উত্তোলন কাজ শুরু করেছে। এখানে ১৮০ থেকে ২০০ বিসিএফ ঘনফুট গ্যাসের মজুতের সম্ভাবনা দেখছে বাপেক্স। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৫ মে আনুষ্ঠানিকভাবে গ্যাস উত্তোলন করবে তারা।

ভোলার শাহবাজপুর ও ভোলা নর্থ নামের আলাদা দুটি গ্যাসক্ষেত্রে ৯টি কূপ খনন করা হয়। এ সব কূপে মোট গ্যাস মজুতের পরিমাণ ১ দশমিক ৭ টিসিএফ ঘনফুট বলে নিশ্চিত করেছে বাপেক্স।

এর আগে, গত ৯ মার্চ ইলিশা-১ নামের এ কূপের খনন কাজ শুরু করে বাপেক্সের প্রতিনিধি দল।

গ্যাসের সম্ভাবনা যাচাই করতে আগামী অক্টোবর থেকে নতুন করে তেল গ্যাস অনুসন্ধান করবে বাপেক্সের ভূ-তাত্ত্বিক বিভাগ।

বাপেক্সের ভূ-তাত্ত্বিক বিভাগের জিএম আলমগীর হোসেন বলেন, ‘এখন টেস্টিং চলছে। মাটির ৩ হাজার ৪৩৩ মিটার গভীরে এ গ্যাসের সন্ধান পাওয়া গেছে। এই গ্যাস প্রায় ৪ কিলোমিটার বিস্তৃত।’

১৯৯৪-৯৫ সালে ভোলার শাহবাজপুরে প্রথম গ্যাসের সন্ধান পাওয়া যায়। একের পর এক গ্যাসের সন্ধান ক্ষেত পাওয়ার সম্ভাবনা দেখছে ভোলাবাসী।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট