,

ঈদযাত্রায় ৯ দিনে পদ্মা সেতুতে সাড়ে ২৬ কোটি টাকার টোল

news-image

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতরের পাঁচ দিনের ছুটিসহ পদ্মা সেতু থেকে গত ৯ দিনে সাড়ে ২৬ কোটি টাকার টোল আদায় হয়েছে। এ সময়ে যানবাহন পারাপার হয়েছে প্রায় আড়াই লাখের কাছাকাছি।

ঈদযাত্রা শুরু পর ১৮ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত ৯ দিনের এই হিসাব দিয়েছে সেতু কর্তৃপক্ষ। তাদের হিসাবে, ৯ দিনে পদ্মা সেতুতে টোল আদায় হয়েছে ২৬ কোটি ৫২ লাখ ৩১ হাজার ৩০০ টাকা। চলাচল করেছে ২ লাখ ৩৩ হাজার ৮ শত ৬১ টি যান।

এর আগে বুধবার (২৬ এপ্রিল) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, পদ্মা সেতু চালুর পর ৬৬০ কোটি টাকার টোল আদায় হয়েছে, এরমধ্যে গত ছয় দিনেই ৭৭ লাখ টাকা এসেছে মোটরসাইকেল থেকে।

বিশৃঙ্খলার কারণে পদ্মা সেতুতে যান চলাচল শুরুর ২৪ ঘণ্টার মধ্যেই মোটরসাইকেল চলাচল বন্ধ করে কর্তৃপক্ষ। এরপর প্রধানমন্ত্রীর নির্দেশে বেশ কয়েকটি শর্ত সাপেক্ষে ২০ এপ্রিল থেকে পুনরায় মোটরসাইকেল চলাচলের অনুমতি দেয়া হয়েছে।

তবে পদ্মা সেতু ব্যবহারের সময় এবার যান চালকদের প্রতি কঠোর অবস্থান নেয়া হয়। ঈদের চাপ সামাল দিতে বাড়তি আইনশৃঙ্খলা বাহিনীর কাজ করছে।

ঈদের আগে ঢাকা থেকে বের হওয়ার চাপ থাকার পর এখন ঢাকা মুখী যানবাহনের পরিমাণ বেড়েছে। বাইক চলাচলের অনুমতি দেয়ায় পদ্মা সেতুতে এই চাপ আরো বেড়েছে।

তবে গতি সীমা নির্ধারিত থাকা এবং পুলিশের তৎপরতায় এবার সেতুতে কোন দুর্ঘটনা হয় নি বলে সেতু কর্তৃপক্ষ জানিয়েছেন। পাশাপাশি টোল প্লাজায় দক্ষ কর্মী থাকায় যানজটও হয়নি বলে জানায় সেতু কর্তৃপক্ষ।

এদিকে, মুন্সিগঞ্জ ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) বজলুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, প্রয়োজনের তাগিদে যারা সেতু পার হচ্ছেন তারা নিয়ম মেনে চলছেন। আর যারা ঘোরার জন্য, উৎসাহী হয়ে অপ্রয়োজনে আসছেন তারাই নিয়ম লঙ্ঘন করছেন।

তিনি বলেন, ঈদযাত্রায় সেতুতে ৬০ জন চালককে জরিমানা করা হয়েছে। এরমধ্যে ৫৭ জন মোটরসাইকেল চালক।

উল্লেখ্য, দীর্ঘ প্রতীক্ষার পর গত বছরের ২৫ জুন উদ্বোধন করা হয় পদ্মা সেতু। পরের দিন থেকে উন্মুক্ত করে দেয়া হয় যানবাহন চলাচল। রাজধানীর সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগের পদ্মা সেতু এবারই প্রথমবারের মতো ঈদ যাত্রার চাপ সামাল দিল। পদ্মা সেতুর কারণেই এবারের ঈদে বিড়ম্বনাহীন চলাচল করেছে ঘরমুখো মানুষ। দক্ষিণের ২১ জেলার মানুষ নির্বিঘ্নে চলাচল করছে এ সেতু দিয়ে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট