,

‘কে হিন্দু কে মুসলিম জানি না, জনগণের সেবক হতে চাই’

news-image

বরিশাল ব্যুরো : বরিশাল সিটি করপোরেশন (বসিক) নির্বাচনে মেয়র পদে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম তাদের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন।

আজ বৃহস্পতিবার বিকেলে চরমোনাই মাদ্রাসা মিলনায়তনে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থিতা ঘোষণা করা হয়। বরিশাল সিটিতে এবার হাতপাখা প্রতীকে মেয়র পদে লড়বেন বর্তমান পীরের আপন ছোট ভাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম।

প্রার্থিতা ঘোষণার পর মুফতি ফয়জুল করিম বলেন, ‘কে হিন্দু কে মুসলিম আমি জানি না, আমি জনগণের সেবক হতে চাই।’

তিনি আরও বলেন, ‘আমি বরিশালের মেয়র হতে চাই না, আমি বরিশালবাসীর খাদেম হতে চাই। আমি বরিশালবাসীর জন্য কী করব, তা জানি না। তবে আমি তাদের অধিকার প্রতিষ্ঠা করার চেষ্টা করব।’

ফয়জুল করিম ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ’র সিনিয়র নায়েবে আমির এবং সমর্থকদের কাছে তিনি ‘শায়খে চরমোনাই’ নামে পরিচিত। এ ছাড়া তিনি বাংলাদেশ মুজাহিদ কমিটি ও বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের সহসভাপতি এবং বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য। ছাত্রজীবনে তিনি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৬ মে, বাছাই ১৮ মে, বাছাইয়ের বিরুদ্ধে আপিল ১৯ থেকে ২১ মে, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৫ মে। প্রতীক বরাদ্দ ২৬ মে এবং ভোটগ্রহণ ১২ জুন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট