,

ইউক্রেনকে শতশত সাঁজোয়া যান-ট্যাঙ্ক দিল ন্যাটো

news-image

আন্তর্জাতিক ডেস্ক : থামছে না ইউক্রেন রাশিয়া যুদ্ধ। এক বছর পেরিয়ে গেলেও ইউক্রেনের পূর্বাঞ্চলে এখন ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সংঘাত ক্রমশ বেড়েই চলেছে। এরই মধ্যে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমাদের সামরিক জোট ন্যাটো জানিয়েছে, তারা ইউক্রেনকে এক হাজার ৫৫০টি সাঁজোয়া যান এবং ২৩০টি ট্যাঙ্ক দিয়েছে। ন্যাটোর প্রধান জেন্স স্টলটেনবার্গ এ মন্তব্য করেছেন। আজ বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তিনি বলেন, আমরা মোট নয়টি নতুন ইউক্রেনীয় সাঁজোয়া ব্রিগেডকে প্রশিক্ষিত ও সজ্জিত করেছি।অধিকৃত অঞ্চল নিয়ন্ত্রণে নিতে এটি ইউক্রেনকে শক্তিশালী অবস্থানে রাখবে।

এ ছাড়া ন্যাটোভুক্ত দেশগুলো এর আগে ইউক্রেনকে বিমানবিধ্বংসী সিস্টেম, আর্টিলারি সরবরাহ করেছে। পোল্যান্ড এবং চেক প্রজাতন্ত্র ইউক্রেনকে সোভিয়েত আমলের মিগ-২৯ যুদ্ধবিমান সরবরাহ করেছে।

ন্যাটোর প্রধান জেন্স স্টলটেনবার্গ সতর্কতার সঙ্গে বলেছেন, রাশিয়াকে কখনো অবমূল্যায়ন করা আমাদের উচিৎ হবে না।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা এক বছরের বেশি সময় ধরে চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে এতে এখন পর্যন্ত যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ নেই।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না