,

বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

news-image

ঢামেক প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ী শনিরআখড়া টোল প্লাজায় বাসের ধাক্কায় সাব্বির খান (২৫) নামে এক মোটরসাইকেল আরোহীর ‍মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হন তার বন্ধু রাজিব (২৫)।

গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় এ দুর্ঘটনা ঘটে। সাব্বির খান মাতুয়াইল দক্ষিণপাড়া স্থায়ী বাসিন্দা নাজিমুদ্দিনের ছেলে। তিনি ইটা-বালির ব্যবসা করতেন বলে জানা গেছে।

নিহতের বন্ধু ফারহান সাদিক বলেন, গতকাল রাতে সাব্বির খান ও তার বন্ধু রাজিব টিএসসি মোড় থেকে মোটরসাইকেল চালিয়ে কুতুবখালীর বাসায় ফিরছিলেন। তারা শনিরআখড়া ফ্লাইওভার টোল প্লাজার সামনে পৌঁছালে একটি যাত্রীবাহী বাস তাদের পেছন থেকে ধাক্কা দেয়। এতে তারা রাস্তার ওপর পড়ে গিয়ে গুরুতর আহত হন। সেখান থেকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাব্বিরকে মৃত ঘোষণা করেন। রাজিব এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, ‘লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে‌। এ ঘটনায় বাসটিকে জব্দ করেছে চালক।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট