সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির নেতৃত্বশূন্য আন্দোলন ব্যর্থ হবে

news-image

মুহম্মদ আকবর
পহেলা মে বিএনপি রাজধানীতে ‘বৃহৎ’ কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছে। ইতোমধ্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্মসূচি সফল করতে দলীয় নেতাকর্মী ও শ্রমিকশ্রেণির প্রতি আহ্বান জানিয়েছেন। অন্যদিকে বিএনপির এ ধরনের আন্দোলনকে গুরুত্ব দিচ্ছে না আওয়ামী লীগ। ক্ষমতাসীন দলটির নেতারা মনে করেন, নেতৃত্বশূন্য বিএনপির এই আন্দোলন বিগত দিনের মতোই ব্যর্থ হবে। জনগণই তা প্রতিহত করবে বলেও মনে করেন তারা। ওই দিন আওয়ামী লীগ প্রতিবছরের মতোই মে দিবসের কর্মসূচি পালন করবে বলে তারা জানান। তবে বিএনপি নেতাকর্মীরা আন্দোলনের নামে কোনো জ্বালাওপোড়াও করলে জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।

বিএনপির সরকার পতনের অব্যাহত আন্দোলনের অংশ হিসেবে পহেলা মে ‘বৃহৎ’ কর্মসূচি দিয়েছে। এই কর্মসূচিকে আওয়ামী লীগ কীভাবে দেখছে জানতে চাইলে দলের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান আমাদের সময়কে বলেন, ‘বিএনপি তো আন্দোলনের বহু তারিখ দিয়েছে এবং আমরা বহু তারিখ শুনেছি। পহেলা মের তারিখটাও আমাদের কাছে নতুন কিছু নয়। আর আমাদের দল পহেলা মে শ্রমিকদের আত্মত্যাগের এবং শ্রমিকদের অধিকার আদায়ের যে আত্মহুতি তা আমরা আদর্শিকভাবে বিশ্বাসী হয়েই প্রতিবছর কর্মসূচি পালন করে থাকি। এবারও আমরা এই কর্মসূচি পালন করব।’

আবদুর রহমান আরও বলেন, ‘নিশ্চয়ই বাংলাদেশের মানুষ কোন জায়গায় কাতারবদ্ধ হবে তা তারাই ঠিক করবে। আমরা আশা করি যে, এখনো বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্ব অপ্রতিদ্বন্দ্বী। বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের মানুষ মনে করে বঙ্গবন্ধুকন্যাই একমাত্র যোগ্য নেত্রী, যিনি এই জাতিকে সঠিক নেতৃত্ব দিতে পারেন। কাজেই বিএনপি যে নেতৃত্বশূন্যতায় ভূগছে এমতাবস্থায় তাদের আন্দোলনের হুমকিকে বাংলাদেশের মানুষ পরোয়া করবে না।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম আমাদের সময়কে বলেন, ‘আমরা বিএনপির বিপক্ষে পাল্টা কর্মসূচি কখনই দেইনি। আমরা জনগণের পক্ষে থেকে জনগণের শান্তি ও স্বস্তির কথা বিবেচনা করে শেখ হাসিনার নেতৃত্বে রাজনীতি করি। কিন্তু বিএনপির পুরনো অভ্যাস- শিষ্টাচারের বাইরে গিয়ে সন্ত্রাসী কর্মকা-ের পথে হাঁটা এবং মানুষের জীবনের হুমকি হিসেবে রাজনীতি করা। এবারও যাতে তারা মানুষের জানমালের ক্ষতি না করতে পারে, সেজন্য আমরা সব সময় সতর্ক থাকব। তারা যদি শান্তির পথে না হাঁটে, জনগণই তাদের প্রতিহত করবে।’

দলের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেন, ‘পহেলা মেতে আমাদের প্রোগ্রাম থাকবে। বিএনপি যখন নামবে আমরাও নামব। আমরা কি ঘরে বসে থাকব? রাজপথ কি তাদের না আমাদের তা প্রমাণ হবে। উৎখাত কি এত সহজ? উৎখাত হয় সামরিক সরকারের বিরুদ্ধে। উৎখাত শব্দটিই তো আপত্তিকর। একটি নির্বাচিত সরকারকে পরবর্তী নির্বাচনের মধ্য দিয়ে পরাজিত করা যায়; কিন্তু উৎখাত করা যায় না। শেখ হাসিনা ইজ নট এ আর্মি রোলার (শেখ হাসিনা সামরিক শাসক নন)। বিএনপির যদি এত সাহস থাকে এবং আত্মবিশ্বাস থাকে তা হলে নির্বাচনে আসতে পারে। নির্বাচনে জয়-পরাজয়ের মধ্য দিয়ে নির্ধারিত হবে কারা ক্ষমতায় থাকবে, কার ক্ষমতায় থাকবে না।’

প্রাসঙ্গিকভাবে উল্লেখ করা যায়, বিগত দিনে বিএনপির কর্মসূচির দিনে সরাসরি পাল্টাকর্মসূচি নাম না দিলেও নানাবিধ নাম দিয়ে মাঠে ছিলেন আওয়ামী লীগ নেতারা। আগামী দিনে বিএনপি যতবার কর্মসূচি দেবে ততবারই আওয়ামী লীগ মাঠে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী