বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পারমাণবিক অস্ত্র চুক্তি সই করলো যুক্তরাষ্ট্র–দক্ষিণ কোরিয়া

news-image

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকি মোকাবিলায় একটি যুগান্তকারী চুক্তি করেছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। এ চুক্তির আওতায় ওয়াশিংটন পর্যায়ক্রমে দক্ষিণ কোরিয়ায় মার্কিন পরমাণু-সজ্জিত সাবমেরিন মোতায়েন করতে এবং সিউলকে তার পারমাণবিক পরিকল্পনা কার্যক্রমে যুক্ত করতে সম্মত হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘ওয়াশিংটন ঘোষণা’ নামে চুক্তিটি উত্তর কোরিয়ার আক্রমণ প্রতিরোধে মিত্রদের সহযোগিতাকে শক্তিশালী করবে।

বুধবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইউলের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেন যুদ্ধ, জলবায়ু পরিবর্তন, সাইবার সহযোগিতা ও পারমাণবিক অস্ত্র নিয়ে আলোচনার জন্য চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে গেছেন ইউন সুক–ইউন।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ওয়াশিংটন ঘোষণাকে এই সফরের সবচেয়ে উল্লেখযোগ্য ঘোষণা হিসেবে আখ্যায়িত করেছেন। বর্ধিত প্রতিরোধ বাড়ানোর জন্য এটিকে একটি ‘অভূতপূর্ব’ পদক্ষেপ হিসেবে চিহ্নিত করেছেন। এর ফলে পারমাণবিক অস্ত্রসহ যেকোনো হামলা ঠেকাতে মিত্রদেশকে রক্ষায় যুক্তরাষ্ট্র নিজেদের সামরিক শক্তি ব্যবহার করবে।

উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকি নিয়ে উভয় দেশের মধ্যেই উদ্বেগ বাড়ছে। পিয়ংইয়ং এমন পারমাণবিক অস্ত্র তৈরি করছে যা দক্ষিণ কোরিয়াকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে, এর দূরপাল্লার অস্ত্রগুলো যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে পৌঁছাতে সক্ষম।

মার্কিন প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তার মতে, নতুন চুক্তিটি বেশ কয়েক মাস ধরে চলা আলোচনার ফলাফল। পারমাণবিক পরিকল্পনার বিষয়ে আলোচনার জন্য উভয়পক্ষ একটি পারমাণবিক পরামর্শক গ্রুপও তৈরি করবে।

 

এ জাতীয় আরও খবর

আলিয়া ভাটের সুন্দর ত্বকের রহস্য

‘ভিলেন’ হতে চান পূর্ণিমা

ডাক্তারের পরামর্শে রোদ পোহাচ্ছেন ফারিয়া!

আইনি ভিত্তি ছাড়া গণভোট সম্ভব নয়, যমুনায় বসে কায়দা করে আদেশ হয়েছে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

হাসিনার ফেরা নিয়ে যা বলল ভারত

কাউকে আঘাত করতে চাননি শিক্ষামন্ত্রী, বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ

বুধবার পরীক্ষা হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা

ফাইনালের আগের ফাইনাল!

৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলার

ক্ষতিগ্রস্ত কেউ সহায়তা থেকে বাদ পড়বে না: জ্বালানি প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী

হুথি হামলার নিন্দা, সৌদির পাশে পাকিস্তান