,

৬ ক্রিকেটারকে দেশের খেলা ছাড়তে আইপিএল দলগুলোর বড় প্রস্তাব!

news-image

স্পোর্টস ডেস্ক : এবার ক্রিকেটারদের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করে দেওয়ার পায়তারা করছে আইপিএল! যেখানে টুর্নামেন্টের বেশ কয়েকটি দল সারা বছরের জন্য কিছু ক্রিকেটারকে চাইছে। এর ফলে মোটা অংকের অর্থ দিলেও শর্ত হিসেবে থাকবে, আন্তর্জাতিক ক্রিকেট খেলা ছেড়ে দিতে হবে। টাইমস লন্ডনের বরাতে এমন খবর প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস।

আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলির সারা বিশ্বে একাধিক দেশের টি-টোয়েন্টি লিগে দল রয়েছে। তাই আইপিএল শেষ হয়ে গেলেও সেই সব লিগে ক্রিকেটারদের খেলাতে চাইছে তারা। আর এই কারণেই কিছু ক্রিকেটারকে আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে তাদের হয়ে খেলার প্রস্তাব দেওয়া হচ্ছে।

ভারতের এই লিগের অনেক গুলো দলের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগ এবং সংযুক্ত আরব আমিরশাহির গ্লোবাল টি-টোয়েন্টি লিগে দল রয়েছে। জানা যায় যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি লিগ শুরু হবে, সেখানেও দল রয়েছে তাদের। এমনকি সৌদি টি-টোয়েন্টি লিগেও দল কিনতে চাইছে তারা।

এবার এই সব লিগে খেলানোর জন্য ইংল্যান্ডের ৬ জন ক্রিকেটারকে নাকি প্রস্তাব দিয়েছে বিভিন্ন আইপিএল দল। যদিও সেই ক্রিকেটাররা কারা এবং কোন কোন দল এমন প্রস্তাব দিয়েছে তা জানানো হয়নি ওই সংবাদমাধ্যমের পক্ষ থেকে।

সেই ৬ জন ক্রিকেটারকে প্রস্তাব দেওয়া হয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) ছেড়ে বেরিয়ে আসতে। আইপিএলের দলগুলি তাদের সঙ্গে সারা বছরের জন্য চুক্তি করবে। বিপুল টাকা ব্যয় করতেও রাজি তারা।

ক্রিকেট খেলাটা আগামী দিনে ফুটবলের মতো হয়ে যেতে পারে বলে মনে করছেন অনেকে। ক্লাবের হয়ে খেলাই মূল হবে তখন। মাঝে দেশের হয়ে কখনও কখনও খেলা হবে। ওই সংবাদমাধ্যমের দাবি, এই বছরের শেষেই ক্রিকেটারদের সরকারি ভাবে প্রস্তাব দিতে পারে আইপিএলের দলগুলি।

সেই সংবাদমাধ্যমের দাবি, সারা বিশ্বের টি-টোয়েন্টি লিগগুলিতে আইপিএলের দলগুলির দাপট থাকার কারণেই এমনটা হচ্ছে। শুধু ইংল্যান্ডের ৬ জন ক্রিকেটার নন, এমন প্রস্তাব যেতে পারে অস্ট্রেলিয়ার এক টি-টোয়েন্টি ক্রিকেটারের কাছেও। আরও অনেক ক্রিকেটারের কাছেই এমন প্রস্তাব যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। এই ক্রিকেটারদের সারা বছর খেলানোর জন্য ২০ কোটি রুপির বার্ষিক চুক্তি করতেও রাজি আইপিএলের দলগুলি।

এদিকে ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ম রয়েছে যে, অন্য দেশের টি-টোয়েন্টি লিগে যুক্ত হতে গেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে নিতে হবে। মনে করা হচ্ছে অন্য দেশের ক্রিকেটারদের এমন প্রস্তাব দিলে তারা দেশের হয়ে খেলা ছেড়ে দিতে পারে। বিশেষ করে যে ক্রিকেটাররা সাদা বলের ক্রিকেটে পারদর্শী, তাঁরা দেশের হয়ে না খেলে আইপিএলের দলগুলির সঙ্গে চুক্তি করতে পারেন। ভারতীয় ক্রিকেটাররাও যদি দেশের হয়ে অবসর নিয়ে এই লিগগুলি খেলতে চলে যান, সে ক্ষেত্রে আন্তর্জাতিক ক্রিকেটে বড় বদল ঘটতে পারে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না