,

কোহলিরা চ্যাম্পিয়ন না হলে স্কুলে ভর্তি হবে না এই খুদে ভক্ত

news-image

স্পোর্টস ডেস্ক : আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ম্যাচে দেখা গেল এক ভিন্ন চিত্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ছবিতে দেখা যায় এক খুদে ভক্ত পোস্টার নিয়ে এসেছে। যাতে লেখা, ‘যতদিন রয়্যাল চ্যালঞ্জার্স ব্যাঙ্গালুরু (আরসিবি) আইপিএল জিতবে না, ততদিন স্কুলে ভর্তি হব না।’

এই ছবি দেখে অবশ্য হাসি থামাতে পারছেন না নেটিজেনরা। অনেকে তো আবার মজা করে খুদে ভক্তের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। কেউ কেউ আবার আরসিবিকে টিপ্পনি কেটে বলেছেন যে ‘ভাগ্যিস ২০০৮ সালের ছবি নয় এটা।’

ব্যাঙ্গালুরুর জন্য ‘হোম ম্যাচ’ হওয়ায় পুরো লাল-কালোয় ভরে ওঠে চিন্নস্বামী স্টেডিয়াম। তারইমধ্যে সেই খুদের পোস্টার ভাইরাল হয়ে যায়। যদিও ছবিটি বুধবারের ম্যাচেরই কিনা, তা স্পষ্ট নয়। তবে ভক্তের জার্সিতে যে স্পনসরের নাম লেখা আছে, তা এবারই আরসিবির সঙ্গে হাত মিলিয়েছে। তাই বুধবারের ম্যাচের ছবি না হলেও নেটপাড়ার ধারণা, এবারের আইপিএলের কোনো ম্যাচেই সেই পোস্টার নিয়ে চিন্নস্বামীতে এসেছিল ওই খুদে।

অনেকে এই পোস্টার দেখে কমেন্টে বলেন, ‘এটার মানে তোর স্কুলে যাওয়ার কোনো ইচ্ছাই নেই।’ একজন বলেন, ‘বেচারা আর পড়াশোনা করতে পারবে না।’একইসুরে একজন বলেন, ‘এবার বাচ্চাদের ভবিষ্যৎ নিয়েও ছেলেখেলা করছে আরসিবি।’

বুধবার কেকেআরের কাছে ২১ রানে হেরে গিয়েছে আরসিবি। উল্লেখ্য, ২০০৮ সালে আইপিএল শুরু হওয়ার পর থেকে একবারও শিরোপা জিততে পারেনি আরসিবি। ২০০৯ সালে আইপিএলের ফাইনালে উঠেছিলেন বিরাট কোহলি, অনিল কুম্বলেরা। কিন্তু তৎকালীন ডেকান চার্জার্সের কাছে হেরে গিয়েছিল। ২০১৬ সালের ফাইনালেও একই পরিণতি হয়েছিল। সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরে গিয়েছিল আরসিবি।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট