,

চাঁদে পাঠানো প্রথম বেসরকারি মহাকাশযান ব্যর্থ!

news-image

প্রযুক্তি ডেস্ক : জাপানের একটি বেসরকারি সংস্থা চাঁদে মনুষ্যবিহীন এক মহাকাশযান পাঠিয়েছে। গতকাল মঙ্গলবার রাতে মহাকাশযানটি চাঁদের পৃষ্ঠে অবতরণ করার কথা থাকলেও সব চেষ্টা ব্যর্থ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

‘হাকুতো-আর এম১’ নামের এ মিশন যদি সফল হয় তবে এটিই হবে চাঁদের পৃষ্ঠে পা রাখা প্রথম বেসরকারি কোন সংস্থার জয়। বিবিসি ও ইউরো নিউজের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

জাপানি কোম্পানি আইস্পেস’র প্রকৌশলীরা জানিয়েছেন, চন্দ্রযান ‘হাকুতো-আর’ চাঁদের ভূমিতে নামার কিছুক্ষণ আগে যোগাযোগ হারিয়ে ফেলে।

টোকিওভিত্তিক কোম্পানিটির প্রকৌশলীরা যোগাযোগ বিচ্ছিন্নের কারণ খুঁজে বের করার চেষ্টা করছেন।

যুক্তরাষ্ট্রের এলন মাস্কের কোম্পানি স্পেসএক্সের একটি রকেটের মাধ্যমে চন্দ্রযানটি উৎক্ষেপণ করা হয়। পাঁচ মাস পর চন্দ্রপৃষ্ঠের নিকটে পৌঁছায় এটি। টেনিস বল সাইজের একটি রোবট আর একটি চন্দ্রযান চাঁদের বুকে নেমে চলাচল করবে বলে আশা করা হয়েছিল।

আরও পড়ুন: এই প্রথম চাঁদে যাচ্ছেন কোনো নারী

আইস্পেসের সিইও তাকেশি হাকামাদা নির্ধারিত সময়ের ২৫ মিনিট পরে বলেন, ‘আমরা চন্দ্রপৃষ্ঠে অবতরণ যানের সঙ্গে যোগাযোগ করতে পারছি না। আমাদের ধরে নিতে হচ্ছে, আমরা এ যাত্রায় চাঁদের বুকে অবতরণের অভিযান সম্পন্ন করতে পারছি না।’

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১০টা ৪০ মিনিটে চাঁদে অবতরণের কথা ছিল চন্দ্রযান ‘হাকুতো-আর’র। চন্দ্রপৃষ্ঠ থেকে ২৯৫ ফুট দূরত্বে গিয়ে যোগাযোগ হারায় ৩৪০ কেজি ওজনের ও মাত্র দুই মিটার লম্বা চন্দ্রযানটি।

এর আগে শুধু যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন চন্দ্রপৃষ্ঠে অবতরণ করতে পেরেছে। এই তিনটি উদ্যোগই সরকারিভাবে নেওয়া হয়েছিল। কিন্তু এবারই প্রথম জাপানি কোনো কোম্পানি বেসরকারিভাবে এমন উদ্যোগ নিয়েছিল।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট