,

‘আমাকে মানুষ এতটা ভালোবাসে, তা বলে প্রকাশ করা যাবে না’

news-image

অনলাইন ডেস্ক : কারামুক্ত হওয়ার পর আবেগে আপ্লুত হয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মানুষ তাকে এতটা ভালোবাসে যে তা তিনি বলে প্রকাশ করতে পারবেন না। আজ মঙ্গলবার বিকেল ৪টা ১৫ মিনিটে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। তার আগে বিপুল সংখ্যক নেতাকর্মী কারা ফটকের সামনে ফুল দিয়ে তাকে অভ্যর্থনা জানান।

রুহুল কবির রিজভী বলেন, ‘সারা দেশ এখন কারাগারে পরিণত হয়েছে। কোথাও মানুষের কোনো অধিকার নেই। মানুষের ভোটের অধিকার নেই, কথা বলার অধিকার নেই। গণতন্ত্রের মুক্তি মিললেই মানুষ সব অধিকার ফিরে পাবে। ছোট কারাগার থেকে বৃহত্তর কারাগারে প্রবেশ করেছি। আমাকে মানুষ এতটা ভালোবাসে, তা মুখে বলে প্রকাশ করা যাবে না। সবাইকে ধন্যবাদ।’

এসময় দলের চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান রিজভী।

কারাগার থেকে মুক্তি পাওয়ায় রিজভীকে ফুলেল শুভেচ্ছা জানান বিএনপি কেন্দ্রীয় নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস, মীর সরাফত আলী সপু, ডা. রফিকুল ইসলাম, মীর নেওয়াজ আলী, আমিনুল ইসলাম, তারিকুল ইসলাম তেনজিং, ঢাকা জেলা বিএনপির খন্দকার আবু আশফাক, নিপুণ রায় চৌধুরী, মৎস্যজীবী দলের আবদুর রহিম, স্বেচ্ছাসেবক দলের ডা. জাহিদুল হক, ইউনির্ভাসিটি টিচার্স অ্যাসোসিয়েশনের অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, অধ্যাপক মোর্শেদ হাসান খান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের রাশেদুল হকসহ শতাধিক নেতাকর্মীরা।

পরে রিজভীকে নিয়ে নেতাকর্মীরা মোহাম্মদপুরে তার বাসার উদ্দেশে রওনা হন। বিকেল ৫টা ৪০ মিনিটে তিনি বাসায় ওঠেন।

প্রসঙ্গত, গত ৭ ডিসেম্বর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের অভিযানে রিজভীসহ চার শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

রিজভীর আইনজীবীরা জানান, রিজভী গ্রেপ্তার হওয়ার পর থেকে এ পর্যন্ত ৫০টি মামলায় জামিন হয়েছে। গত সাড়ে ৪ মাসে এসব মামলার জামিন নেওয়া হয়। ঈদুল ফিতরের আগে সবশেষ গোপালগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার একটি মামলার জামিন মঞ্জুর করেন।

কারাগারে থাকাকালীন কয়েকবার অসুস্থ হয়ে পড়েন রুহুল কবির রিজভী। সবশেষ গত ১৩ এপ্রিল দুপুরে পুরান ঢাকার সিএমএম আদালত থেকে তাকে প্রিজনভ্যানে করে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে নেওয়ার পথে অসুস্থ হন। অসুস্থতায় চিন্তিত ছিল তার পরিবার। নিঃশর্ত মুক্তি দিয়ে উন্নত ও সুচিকিৎসার দাবি জানিয়েছিলেন তার স্ত্রী আরজুমান আরা বেগম।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না