,

প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা বাইডেনের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ২০২৪ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আজ মঙ্গলবার তিনি এ ঘোষণা দেন। এবারও তার রানিংমেট হিসেবে ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস থাকছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন বাইডেন। সেখানে তিনি পরবর্তী নির্বাচনকে গণতন্ত্র ও ব্যক্তিগত স্বাধীনতার লড়াই হিসেবে উল্লেখ করেছেন। বাইডেন বলেছেন, চলুন এই কাজটি সম্পন্ন করি।

মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে বাইডেনই এখন সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট। এতোদিন ধরে ৮০ বছর বয়সী বাইডেন আগামী প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন কি না তা নিয়ে সংশয় ছিল। তবে সকল শঙ্কা উড়িয়ে ফের হোয়াইট হাউস দখলে রাখার প্রতিযোগিতায় থাকার ঘোষণা দিলেন এ ডেমোক্র্যাট।

এ ছাড়া সাম্প্রতিক জনমত জরিপগুলির ফলাফলে জানা গেছে, বেশিরভাগ ডেমোক্র্যাট চায় প্রার্থী হিসেবে অন্য কাউকে মনোনীত করা হোক। কিন্তু সম্ভাব্য প্রার্থীরা নিজেরাই বলেনবাইডেন যদি শেষ পর্যন্ত প্রতিযোগিতায় অংশ নেন- তাহলে তারা তাকে চ্যালেঞ্জ করবেন না।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট