,

রাজধানীতে গ্যাসের গন্ধ নিয়ে যা বলল জ্বালানি বিভাগ

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বিভিন্ন এলাকার বাতাসে গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ার ঘটনার ব্যাখ্যা দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। ব্যাখ্যায় বলা হয়েছে- সোমবার রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে ঢাকার রামপুরা, বাড্ডা, বনশ্রী, বেইলি রোডসহ কয়েকটি এলাকায় গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ার অভিযোগ পাওয়া যায়। তাৎক্ষণিক তিতাস গ্যাসের ১৪টি ইমার্জেন্সি টিম ওইসব এলাকা পরিদর্শন করে এবং জনগণকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেয়।

একই সঙ্গে যেসব ডিআরএসের মাধ্যমে ঢাকায় গ্যাস সরবরাহ করা হয়ে থাকে, সেগুলো থেকে গ্যাসের চাপ কমিয়ে দেওয়া হলে অল্প কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।

ব্যাখ্যায় বলা হয়- ঈদুল ফিতরের ছুটিতে শিল্পকারখানা বন্ধ থাকাসহ স্বাভাবিক সময়ের তুলনায় গ্যাসের ব্যবহার কমে যাওয়ায় গ্যাস সরবরাহ লাইনে চাপ কিছুটা বৃদ্ধি পায়। তবে বর্তমানে গ্যাসের সরবরাহ লাইনে চাপ স্বাভাবিক রয়েছে এবং গ্যাসের সরবরাহ সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

জনসাধারণকে আতঙ্কিত না হয়ে নির্বিঘ্নে গ্যাস ও গ্যাসের চুলা ব্যবহারের পরামর্শ দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট