,

পঙ্কজ ভট্টাচার্যের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

news-image

নিজস্ব প্রতিবেদক : ঐক্য ন্যাপের সভাপতি ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক পঙ্কজ ভট্টাচার্যের প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ।

মঙ্গলবার বিকেলে রাজধানীর শমরিতা হাসপাতালের মর্গ থেকে পঙ্কজ ভট্টাচার্যের মরদেহ শহীদ মিনারে চত্বরে নেওয়া হয়। এরপর পঙ্কজ ভট্টাচার্যের প্রতি শ্রদ্ধা জানায় বিভিন্ন আওয়ামী লীগ, বিএনপি, ওয়ার্কাস পার্টিসহ রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন। পরে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। সেখানে সন্ধ্যা ৬টা পর্যন্ত সর্বস্তরের মানুষ তাকে শ্রদ্ধা জানাবেন।

শ্রদ্ধা নিবেদনের পর রাজধানীর পোস্তগোলা মহাশশ্মানে তার শেষকৃত্য সম্পন্ন হবে।

রোববার রাতে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পঙ্কজ ভট্টাচার্য।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট