,

নাসিরনগরে ধনকুড়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা : পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ধনকুড়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার বিকালে উপজেলা সদর ইউনিয়নের ধনকুড়া ফুটবল টুর্নামেন্টের আয়োজনে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

বাংলাদেশ কেন্দ্রীয় কৃষকলীগের অর্থ বিষযক সম্পাদক আলহাজ্ব মোঃ নাজির মিয়া টুর্নামেন্টের উদ্বোধন করেন।সাবেক ইউপি সদস্য মধু মিয়ার সভাপতিত্বে উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক এস এম নুরে আলমের সঞ্চালনায় এসময় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রুমা আক্তার,উপজেলা আওয়ামীলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আব্বাস উদ্দিন ,উপজেলা কৃষকলীগের সভাপতি মো: অলি মিয়া, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুল হক,নিজাম উদ্দিন,উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি গোলাম মো: আরমান মিয়া,নাসিরনগর সদর ইউনিয়নের কৃষকলীগের,সাধারণ সম্পাদক মো: ইলিয়াছ মিয়াসহ ধনকুড়া ফুটবল টুর্নামেন্টের সদস্যরা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ধনকুড়া কিং সুপার ষ্টার একাদশ ও ধনকুড়া বিগবস একাদশ।এ খেলায় বিগবস একাদশ টাইব্রেকারে ৬-২ গোলে জয়লাভ করে ।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোঃ নাজির মিয়া বলেন মাদক নির্মূলে খেলা-ধূলার বিকল্প নেই। খেলাধূলা মন এবং দেহ দুইটাই সুস্থ রাখে এবং মানসিক চেতনা যোগায়। উল্লেখ্য,ফুটবল টুর্নামেন্টে মোট ৪টি দল অংশগ্রহন করছে বলে জানা যায়।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট