,

ঈদে রেমিট্যান্স এল ১৩ হাজার ৫০৮ কোটি টাকা

news-image

অনলাইন ডেস্ক : প্রতিবারের মতো এবারও রোজা ও ঈদকে কেন্দ্র করে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। চলতি এপ্রিল মাসের ২১ দিনে অর্থাৎ ঈদের আগের দিন পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ১২৭ কোটি ১৭ লাখ ১০ হাজার মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১০৬.২২ টাকা ধ‌রে) যার পরিমাণ দাঁড়ায় ১৩ হাজার ৫০৮ কোটি টাকা।

আজ সোমবার কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, চলতি মাসের ২১ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ১৭ কোটি ৩৭ লাখ ৫০ হাজার ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৩ কোটি ৬৩ লাখ ৪০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১০৫ কোটি ৭৩ লাখ ৩০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৪২ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।

গত মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২০১ কোটি ৭৭ লাখ ডলার। যা সাত মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত বছর আগস্টে দেশে সর্বোচ্চ ২০৩ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল। গত ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ১৫৬ কোটি ১২ লাখ ডলার।

২০২১-২০২২ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ মার্কিন ডলার। ২০২০-২১ অর্থবছরে রেমিট্যান্সের পরিমাণ ছিল ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট