,

নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন লুকাকু

news-image

ক্রীড়া ডেস্ক : বর্ণবাদের বিরুদ্ধে নিজেই অনেক দিন ধরেই কথা বলে আসছেন রোমেলু লুকাকু। সেই তিনি এই অভিযোগে কোপা ইতালিয়া কাপে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন। অবশ্য, আজ সেই নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন তিনি। এতে জুভেন্টাসের বিপক্ষে দ্বিতীয় লেগে খেলতে পারবেন ইন্টার মিলানের স্ট্রাইকার।

এক বিবৃতি দিয়ে লুকাকুর বিষয়টি নিশ্চিত করেছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন। বিবৃতিতে বলা হয়েছে, প্রতিপক্ষের সমর্থকদের ঘৃণা এবং জাতিগত বৈষম্যে প্রভাবিত হয়ে ম্যাচ পরিচালক খেলোয়াড়ের আচরণকে অবৈধ বলে নিষেধাজ্ঞা দিয়েছে।

ইতালির স্পোর্টস কোর্টে নিষেধাজ্ঞা বহাল থাকলেও লুকাকুর বিরুদ্ধে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পদক্ষেপ নিয়েছেন ইতালিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি গ্যাব্রিয়েলে গ্র্যাভিনা।

সুসংবাদ পাওয়ার পর গ্র‍্যাভিনার হস্তক্ষেপের প্রশংসা করে লুকাকু বলেছেন, ‘আমার বিশ্বাস ছিল ন্যায়বিচার হবে। এটি দেখিয়েছে যে বর্ণবাদের বিরুদ্ধে লড়াই করার ইচ্ছা রয়েছে। পুরো ক্রীড়াঙ্গন এবং এর বাইরেও একটি মহান বার্তা দিয়েছে।’

কঠিন সময়কে পেছনে ফেলে এখন ফর্মে ফিরেছেন লুকাকু। ফলে খেলা দিয়েই সমালোচকদের মুখ বন্ধ করে দিচ্ছেন তিনি। তাই গোলের পর মুখে আঙুল দিয়ে চুপ থাকার ট্রেডমার্ক গোল উদ্‌যাপন করছেন বেলজিয়াম তারকা। আজ থেকে ১১ দিন আগে জুভেন্টাসের বিপক্ষে সেমিফাইনালে সমতাসূচক গোল করার পর তেমনি এক উদ্‌যাপন করেছিলেন তিনি। কিন্তু সেই উদ্‌যাপনের জন্যই পরে দ্বিতীয় হলুদ কার্ডে মাঠ ছাড়েন এই স্ট্রাইকার। তাঁর আচরণ বর্ণবাদী হয়েছে বলে ম্যাচ রেফারি হলুদ কার্ড দেখান।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট