,

নাসিরনগরে পুকুরে গোসলে নেমে চাচাতো ভাই-বোনের মৃত্যু

news-image

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে প্রাণ দুই শিশুর। তারা দুজন সম্পর্কে চাচাতো ভাই-বোন। আজ রোববার দুপুরে উপজেলার হরিপুর ইউনিয়নের শংকরাদহ গ্রামে তাদের বাড়ি সংলগ্ন পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো, হরিপুর ইউনিয়নের শংকরাদহ গ্রামের দুবাই প্রবাসী আক্তার শাহ মেয়ে রউজা বেগম (৬) এবং প্রবাসী শাহানুর শাহ ছেলে মো. সামি (৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার দুপুরে নিজ বাড়ি সংলগ্ন পুকুরে গোসল করতে যায় রউজা ও সামি। গোসলের একপর্যায়ে পানিতে ডুবে যায় ওই দুই শিশু। পুকুরে তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে তাদের পরিবারের লোকজন। কোথাও না পেয়ে একপর্যায়ে পুকুরে নেমে খোঁজ করলে তাদের মরদেহ পানির নিচে পাওয়া যায়।

পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে নিকটবর্তী মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহতদের চাচা মামুন শাহ বলেন, রোববার দুপুরে তারা দুজন পুকুরে গোসল করতে যায়। এ সময় স্থানীয় একজন পুকুরে না নামতে তাদের ধমকও দেয়। তারা মাকে জানিয়ে এসেছে বলে ওই ব্যক্তিকে জানায়। এরপরে তারা পুকুরের পানিতে নামে। গোসল করার কোনো এক সময় তারা পানিতে ডুবে যায়।

এ বিষয়ে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ সরকার বলেন, ‘ঘটনাটি খুবই মর্মান্তিক। আমিও খোঁজখবর নিচ্ছি। পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট