,

হতাশা থেকে রিয়েল এস্টেট ব্যবসায়ীর ‘আত্মহত্যা’

news-image

ঢাকেম প্রতিবেদক : রাজধানীর গুলশানের নিজ বাসায় এসএম জাহিদুর রহমান (৪৮) নামে রিয়েল এস্টেট ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ রোববার ভোরে রাজধানীর গুলশান ২ নম্বরের ৫৩ নম্বর রোডের একটি বাসা থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুলশান থানার উপপরিদর্শক (এসআই) শাকির হাসান সৌরভ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

জাহিদুর রহমান খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি গ্রামের মৃত ওসমান গনির ছেলে। তিনি পরিবার নিয়ে গুলশান ২ নম্বরের ৫৩ নম্বর রোডে পরিবার নিয়ে থাকতেন।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে শাকির হাসান সৌরভ বলেন, ‘জাহিদুর রহমান রিয়েল এস্টেস্টের ব্যবসা করতেন। ব্যবসায় লস হওয়ার পর তিন বছর ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। দেশ-বিদেশের বিভিন্ন স্থানে তার চিকিৎসা করাচ্ছিলেন পরিবার। আজ ভোরে ফ্যানে সঙ্গে রশি বেঁধে গলায় ফাঁস তিনি। পরে পরিবারের লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান।’

তিনি আরও বলেন, হতাশা থেকে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট