,

সুনামগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ৬ কৃষক নিহত

news-image

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে হাওরে বোরো ধান কাটার সময় বজ্রপাতের পৃথক ঘটনায় তিন উপজেলার দুই শিশুসহ ছয় জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন।

আজ রোববার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত জেলার বিভিন্ন হাওরে এই হতাহতের ঘটনা ঘটে। তখন ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সঙ্গে বজ্রপাত হচ্ছিল।

নিহত ব্যক্তিদের মধ্যে তিনজন ছাতক, দুজন দোয়ারাবাজার ও একজন তাহিরপুর উপজেলার বাসিন্দা।

নিহতরা হলেন, ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের দেবেরগাঁও গ্রামের মহিম মিয়া (১৩), বড়কাপন গ্রামের আরশ আলী (৬০), আব্দুস সামাদ (৪৫), দোয়ারাবাজার উপজেলার এরুখাই গ্রামের মিলন মিয়া (১৪), তারা মিয়া (৩২) এবং তাহিরপুর উপজেলার কুকুরকান্দি গ্রামের রমজান আলী (১৫)। এ সময় কুকুরকান্দি গ্রামের মুকতি মিয়া ও দোয়ারাবাজার উপজেলার নিজাম উদ্দিন (২৫) বজ্রপাতে আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, আজ রোববার সকাল থেকে আবহাওয়ার অবস্থা খারাপ ছিল। ঝড়বৃষ্টির সঙ্গে বজ্রপাত হচ্ছিল। এ সময় হাওরে পাকা ধান থাকায় সবাই ধান কাটায় ব্যস্ত ছিলেন। সকাল দশটার পর থেকে দমকা বাতাসের সঙ্গে বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে বজ্রপাতের আঘাতে হাওরে ধান কাটায় থাকা এই ছয় জনের মৃত্যু হয়।

সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ বজ্রপাতে ৬ জনের নিহত হওয়ার ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ সকাল থেকেই ঝড়বৃষ্টি হচ্ছে। তিন থানায় বজ্রপাতে ৬ জন মারা গেছে বলে খবর পাওয়া গেছে। কৃষকদের সচেতন করতে সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) নির্দেশনা দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট