বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশিদের সুদান ত্যাগে সহযোগিতা করা হবে: সেনাবাহিনী

news-image

অনলাইন ডেস্ক : সুদানের সেনাবাহিনী জানিয়েছে, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও চীনের কূটনীতিক ও নাগরিকদের উড়োজাহাজে করে সুদান ত্যাগে সহযোগিতা করা হবে। শনিবার এক বিবৃতিতে সুদানের সেনাবাহিনী এ তথ্য জানায়। খবর: বিবিসি’র।

এদিকে গত ১৫ এপ্রিল থেকে সুদানে সশস্ত্র সংঘাত চলছে। ক্ষমতার দ্বন্দ্বে সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের মধ্যে এই সংঘাতে এরই মধ্যে চার শতাধিক প্রাণহানির খবর পাওয়া গেছে।

সুদানের সেনাপ্রধান ফাত্তাহ আল-বুরহান কয়েক ঘণ্টার মধ্যেই বিদেশি কূটনীতিক ও নাগরিকদের সুদান ত্যাগে সহযোগিতা কার্যক্রম শুরু করতে সম্মত হয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়।

শনিবার সৌদি আরব দেড় শতাধিক লোক সুদান থেকে ফিরিয়ে এনেছে। সুদান থেকে জেদ্দায় ফেরা লোকজনের মধ্যে ৯১ জন সৌদি নাগরিক আর বাকিদের মধ্যে কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), মিসর, তিউনিসিয়া, পাকিস্তান, ভারত, বুলগেরিয়া, ফিলিপাইন, কানাডা ও বুরকিনা ফাসোর নাগরিক রয়েছেন।

তবে শনিবার রাজধানীর সিটি সেন্টারের নিকটে ব্যাপক সংঘর্ষ হয়। ফলে এ অবস্থায় বিদেশি নাগরিকদের সুদান থেকে ফেরত পাঠানোর প্রক্রিয়া নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। কীভাবে বিদেশিদের রাজধানী খার্তুম বিমানবন্দর পর্যন্ত পৌঁছানো হবে তা নিয়েও ধোঁয়াশা দেখা দিয়েছে।

এ জাতীয় আরও খবর

আলিয়া ভাটের সুন্দর ত্বকের রহস্য

‘ভিলেন’ হতে চান পূর্ণিমা

ডাক্তারের পরামর্শে রোদ পোহাচ্ছেন ফারিয়া!

আইনি ভিত্তি ছাড়া গণভোট সম্ভব নয়, যমুনায় বসে কায়দা করে আদেশ হয়েছে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

হাসিনার ফেরা নিয়ে যা বলল ভারত

কাউকে আঘাত করতে চাননি শিক্ষামন্ত্রী, বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ

বুধবার পরীক্ষা হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা

ফাইনালের আগের ফাইনাল!

৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলার

ক্ষতিগ্রস্ত কেউ সহায়তা থেকে বাদ পড়বে না: জ্বালানি প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী

হুথি হামলার নিন্দা, সৌদির পাশে পাকিস্তান