,

লোকে আমায় বুড়ি বলে: চাহাত খান্না

news-image

বিনোদন ডেস্ক : কিছুদিন আগে কনম্যান সুকেশ চন্দ্রশেখর ও মিকা সিং-এর সঙ্গে তার নাম জড়িয়েছে। আর সেকারণেই সোশ্যাল মিডিয়ায় লাগাতার আক্রমণের শিকার হতে হয়েছে অভিনেত্রী চাহাত খান্নাকে। আবার কখনও নিজের মনে কথা সোশ্যাল মিডিয়ায় বলার কারণেও আক্রমণের মুখে পড়েছেন অভনেত্রী। লাগাতার নেতিবাচক আক্রমণ তাকে কীভাবে আঘাত করেছে তা নিয়ে মুখ খুলেছেন তিনি।

হিন্দুস্তান টাইমের এক প্রতিবেদন সূত্রে জানা গেছে- এ নিয়ে চাহাত বলেন, ‘আমায় কখনও বুড়ি, কখনও গোল্ড ডিগার বলে আক্রমণ করা হয়েছে। যারা এধরনের কথা বলছেন তাদের হয়ত কোনও ধারণাই নেই। আমি এই মুহূর্তে ক্যামেরার সামনেই নেই বলেই যে আমি কাজকর্ম করছি না তা নয়। আমি আসলে স্টার্ট আপ নিয়ে ব্যস্ত। যার মূল্য কোটি টাকা। কিন্তু আমি তো আর জনে জনে গিয়ে বলতে পারি না যে হ্যালো, আমি কিন্তু একজন উদ্যোক্তা। কিন্তু এধরনের আক্রমণ আমায় ভীষণ বিরক্ত করে।’

তিনি আরও জানান, শুধু সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং-ই নয়, গত ৬ মাসে তাকে নিয়ে এমনকিছু প্রতিবেদন বের হয়েছে যেগুলি আসলে তার বিরুদ্ধে গিয়েছে।

অভিনেত্রী বলেন, ‘যখনই আমি সেগুলো পড়েছি, আমার মনে হয়েছে ঠিক আছে এড়িয়ে যাই। এগুলো সকলের সঙ্গেই হয়। আমি আর নতুন কী! কিন্তু বিষয়গুলি বেড়েছে ক্রমাগত। যেমন মিকার সঙ্গে ছবি পোস্ট করার জন্য কী কাণ্ডটাই না হল। অথচ আমাদের মধ্যে কিছুই নেই। কখনও কখনও হাসিও পায়…।’

চাহাতের কথায়, ‘আমরা পাবলিক ফিগার বলেই হয়ত লোকে আমাদের নিয়ে এত কথা বলেন। কিন্তু আমরাও তো মানুষ! আমরা যাই বলি ট্রোলিং শুরু হয়, আমাদের কি মতামত রাখার অধিকার নেই?’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট