,

লিভারপুলের দারুণ জয়, লিগ টেবিলে উন্নতি

news-image

স্পোর্টস ডেস্ক : অ্যানফিল্ডে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে গোল পাল্টা গোলে জমে উঠেছিল লিভারপুলের লড়াই। ২৩ মিনিটের মধ্যে হলো পাঁচ গোল। লিভারপুল ৩-২ গোলে টানা দ্বিতীয় জয়ে প্রিমিয়ার লিগে সাতে উঠে গেলো।

গোলশূন্য প্রথমার্ধের পর দুই দলই যেন গোল উৎসবে মেতে উঠল। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠল লড়াই। দুবার পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়াল নটিংহ্যাম ফরেস্ট। তবে তৃতীয়বারে আর পারল না তারা। দারুণ জয়ে লিগ টেবিলে এক ধাপ উপরে উঠল লিভারপুল।

অ্যানফিল্ডে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ৩-২ গোলে জিতেছে ইয়ুর্গেন ক্লপের দল। নাটকীয়তায় ভরা লড়াইয়ে জিতে সাত নম্বরে উঠেছে তারা।

ম্যাচের শুরু থেকে চাপ দেওয়া লিভারপুলকে আটকে রাখতে রক্ষণাত্মক কৌশল নেয় নটিংহ্যাম। সেট-পিসে স্বাগতিকদের ভয়ঙ্কর দেখাচ্ছিল; রক্ষণ জমাট রেখে প্রথমার্ধে তাদের সব প্রচেষ্টা ব্যর্থ করে দেয় নটিংহ্যাম।

প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৪৭ থেকে ৭০ মিনিট পর্যন্ত সবগুলো গোল হয়। দ্বিতীয়ার্ধের তিন মিনিটে কর্নার থেকে পাওয়া বল হেড করে লিভারপুলকে এগিয়ে দেন জোতা। নটিংহ্যাম সমতা ফেরায় চার মিনিট পর। মর্গান গিবস হোয়াইটের পাস থেকে সাবেক লিভারপুল ফুলব্যাক নেকো উইলিয়ামসের শট প্রতিপক্ষ খেলোয়াড়ের গায়ে লেগে আলিসনকে পরাস্ত করে।

৫৫তম মিনিটে জোতা আবার লিভারপুলকে লিড এনে দেন। কিন্তু তারা আবার গোল খায় ডিফেন্ডার ভার্জিল ফন ডাইকের ভুলে। হেড করে বল বিপদমুক্ত করতে চেয়েছিলেন তিনি। আনমার্কড গিবস হোয়াইট বল পেয়েই জোরালো শটে ৬৭ মিনিটে ২-২ করেন।

তিন মিনিট পর ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ডের নিচু ফ্রি কিকে বল পেয়ে জাল কাঁপান সালাহ।

৩১ ম্যাচে ১৪ জয় ও ৮ ড্রয়ে ৫০ পয়েন্ট নিয়ে সাত নম্বরে লিভারপুল। তাদের চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে ছয়ে অ্যাস্টন ভিলা, তারা অবশ্য এক ম্যাচ বেশি খেলেছে।

৩২ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। দুই ম্যাচ কম খেলে ৭০ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি।

সিটির সমান ৩০ ম্যাচ খেলে ৫৯ পয়েন্ট নিয়ে তিনে ম্যানচেস্টার ইউনাইটেড। ৩ পয়েন্ট কম নিয়ে চতুর্থ স্থানে নিউক্যাসল ইউনাইটেড। ৩১ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে পাঁচে টটেনহ্যাম হটস্পার।

৩২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে ১৯ নম্বরে নটিংহ্যাম।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট