,

বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমালো রিয়াল মাদ্রিদ

news-image

স্পোর্টস ডেস্ক : লা লিগায় রিয়াল মাদ্রিদের ভাগ্য এখন বার্সেলোনার ওপর নির্ভরশীল। শুধু নিজেরা জিতলেই হবে না, হারতে হবে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সালোনাকেও। এক ম্যাচ কম খেলেই আট পয়েন্টে এগিয়ে আছে কাতালান ক্লাবটি। ফলে শেষ পর্যন্ত অপেক্ষায় থাকা ছাড়া আর পথ নেই লস ব্লাঙ্কোসজের। সেই লক্ষ্যেই শনিবার সেল্‌তা ভিগোকে ২-০ গোলে হারিয়েছে তারা।

শুরুর দিকে খানিকটা এলোমেলো রিয়াল মাদ্রিদ গুছিয়ে ওঠার পর দ্রুত আদায় করে নিল দুটি গোল। সেল্তা ভিগোকে হারিয়ে লিগ টেবিলে বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমাল কার্লো আনচেলত্তির দল।

প্রথমার্ধের শেষ দিকে আসেনসিও দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়ান মিলিতাও। ৩০ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল।

আক্রমণে শুরু থেকে আধিপত্য করলেও প্রতিপক্ষ গোলরক্ষকের পরীক্ষা নিতে পারছিলেন না রিয়ালের খেলোয়াড়রা। ২১তম মিনিটে ভালো একটি সুযোগ পেয়ে বক্সের বাইরে থেকে উড়িয়ে মারেন করিম বেনজেমা। ২৭তম মিনিটে নাচো ফের্নান্দেসের শট বাইরে দিয়ে যায়। প্রথম ৪০ মিনিটে গোলের জন্য ১০টি শট নিয়ে একটিও লক্ষ্যে রাখতে পারেনি রিয়াল। অবশেষে একাদশ শটে ৪২তম মিনিটে মেলে সাফল্য। দানি সেবাইয়োসের পাস ধরে বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে কাটব্যাক করেন ভিনিসিউস জুনিয়র। ছুটে গিয়ে পেনাল্টি স্পটের কাছ থেকে প্রথম স্পর্শে বাঁ পায়ের শটে বল জালে পাঠান আসেনসিও।

দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করা গোলেও অবদান রাখেন আসেনসিও। তার কর্নারে ডি-বক্সে অনেকটা লাফিয়ে হেডে গোলটি করেন মিলিতাও। এই মৌসুমে লিগে ২৫ বছর বয়সী ব্রাজিলিয়ান ডিফেন্ডারের পঞ্চম গোল এটি। ৫৬তম মিনিটে ব্যবধান কমানোর সুযোগ পান ইয়াগো আসপাস। কিন্তু উড়িয়ে মারেন অভিজ্ঞ এই স্ট্রাইকার। চার মিনিট পর ভিনিসিউসের ক্রসে বেনজেমার হেড ঠেকিয়ে দেন সেল্তার গোলরক্ষক।

৭৭তম মিনিটে দারুণ সেভে দুই গোলের ব্যবধান ধরে রাখেন থিবো কোর্তোয়া। আসপাসের সামনে একমাত্র বাধা ছিলেন এই বেলজিয়ান গোলরক্ষক। তাকে কাটাতে যান আসপাস, ঝাঁপিয়ে পড়ে দলকে বিপদমুক্ত করেন কোর্তোয়া। বাকি সময়ে আর পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি কেউ।

এই জয়ে ৩০ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল। এক ম্যাচ কম খেলে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না