,

ব্রাহ্মণবাড়িয়ায় ঈদের দিন দফায় দফায় সংঘর্ষ, টেঁটাবিদ্ধ হয়ে নিহত ১

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে খাসজমির দখলকে কেন্দ্র করে সাবেক ও বর্তমান ইউপি সদস্য পক্ষের লোকদের দফায় দফা সংঘর্ষে জামাল মিয়া নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫০ জন।

ঈদের দিন শনিবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জামাল মিয়া খাগালিয়া গ্রামের খোরশেদ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমান ইউপি সদস্য রব মিয়া ও সাবেক ইউপি সদস্য আব্দুল হামিদের পক্ষের লোকদের মধ্যে খাগালিয়া নতুন বাজার এলাকায় সরকারি খাসজমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ জমি নিয়ে আদালতে উভয় পক্ষের মামলাও চলমান। ঈদের সময় উভয় পক্ষের লোকজন বাড়িতে আসায় তারা ওই জমি দখলে নিতে যান। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

দফায় দফায় সংঘর্ষ চলে। এসময় টেঁটাবিদ্ধ হয়ে জামাল মিয়া ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন। ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার জানান, সরকারি খাসজমি দখল নিতে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে রব মিয়ার পক্ষের জামাল ঘটনাস্থলে টেঁটাবিদ্ধ হয়ে নিহত হন।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় মামলা করেনি।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট