,

মান্নাতে ভক্তদের ঈদের শুভেচ্ছা জানালেন শাহরুখ

news-image

বিনোদন ডেস্ক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। মুম্বাইতে নিজের বাসভবন মান্নাতের বাইরে জড়ো হওয়া ভক্তদের হাত নেড়ে অভিবাদন জানান তিনি। এসময় সাদা পোশাকে হাজির হয়েছিলেন কিং খান।

এনডিটিভি’র এক প্রতিবেদনে দেখা গেছে, হাসিমুখে শাহরুখ ক্যামেরার সামনে পোজ দিয়েছেন। এসময় বরাবরের মত তার সঙ্গে ছিলো ছোট ছেলে আব্রাম খান।

বর্তমানে জওয়ান সিনেমায় কাজ করছেন শাহরুখ। এরপরেই আসছে রাজকুমার হিরানির ডানকি। দুটি সিনেমাই চলতি বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে ২০২৩ দারুণ কাটছে শাহরুখের। কারণ চার বছর পর পর্দায় ফিরেছেন ‘পাঠান’ সিনেমা নিয়ে। এসেই বাজিমাত করেছেন তিনি। সিনেমাটি ভারত ও বিদেশ মিলিয়ে এক হাজার কোটি রুপির বেশি আয় করেছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট