,

দ্রুতগতির মোটরসাইকেল কেড়ে নিল ৩ প্রাণ

news-image

অনলাইন ডেস্ক : নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। আজ শনিবার দুপুরে কমলকান্দার কোণাপাড়া এলাকায় সীমান্ত সড়কে এই দুর্ঘটনা।

নিহতরা হলেন কলমাকান্দার লেংগুড়া ইউনিয়নের গোয়াতলা গ্রামের শাহজাহানের ছেলে আবু বকর (১৭), মন্নাছ মিয়ার ছেলে মাসুদ মিয়া (১৭) এবং খারনৈ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের ইমান আলীর ছেলে সুমন মিয়া (২২)। আহত তিনজনের মধ্যে দুজনের নাম জানা গেছে। তারা হলেন জুলহাস মিয়া (২০) ও রায়হান মিয়া (১৮)।

দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে জানান কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম। তিনি বলেন, বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেল কোণাপাড়ায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে নেওয়ার পর একজন নিহত হন।

ওসি আরও জানান, সেখান থেকে উদ্ধার করে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট