,

ঈদের দিনেও ক্রিকেট খেললেন সাকিব

news-image

বাসস : ঈদুল ফিতরের উৎসবে মেতেছে সারা দেশ। গ্রামের বাড়ি মাগুড়ায় এবার ঈদ উদযাপন করছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টির অধিনায়ক সাকিব আল হাসান। আত্মীয়-স্বজন ও বন্ধুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করছেন তিনি।

আজ শনিবার সকালে বাবা মাশরুর রেজাকে নিয়ে মাগুরা শহরের নোমানী ময়দানে ঈদের নামাজ আদায় করেন সাকিব। নামাজ শেষে স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন।

পরে বন্ধুদের নিয়ে মাগুরায় ঘুড়ে বেড়ান এই তারকা ক্রিকেটার। সেখানেই নির্জন খোলা জায়গায় সারি সারি গাছের মাঝে স্থানীয় তরুণরা টেপ-টেনিস বলে ক্রিকেট খেলছিলেন। সেটি দেখে লোভ সামলাতে পারেননি এই অলরাউন্ডার। ব্যাট হাতে নেমে যান সাকিব। এভাবে ঈদের দিনটা বেশ ভালোভাবেই উপভোগ করেন তিনি।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সাকিব লিখেছেন, ‘আপনি যেখানেই থাকুন না কেন, আপনি এবং আপনার প্রিয়জনরা একসঙ্গে প্রতিটি মুহূর্ত উপভোগ করুন। নতুন বছর সবার জন্য ভালোবাসা, সুখ এবং প্রশান্তি নিয়ে আসুক। ঈদ মোবারক!’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট