,

এবার ঈদযাত্রায় রাস্তায় দিনরাত বসে থাকতে হয়নি : প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : এবারের ঈদযাত্রায় আগের মতো যাত্রীদের রাস্তায় দিনরাত বসে থাকতে হয়নি উল্লেখ করে স্বস্তি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘এবার বাড়ি যেতে কিছুটা সময় লেগেছে। কিন্তু অতীতের মতো দিনরাত রাস্তায় বসে থাকতে হয়নি। সবচেয়ে ভালো লেগেছে, রাজধানীতে বসে না থেকে যে যার গ্রামে চলে গেছে। গ্রামের আত্মীয়স্বজনদের সঙ্গে ঈদ করা সত্যিই খুব আনন্দের।’

গণভবনে তিন বছর পর আজ শনিবার সকাল ১০টায় দলের নেতাকর্মী, কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবীসহ সব শ্রেণিপেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। পরে সবার উদ্দেশে বক্তব্য দেন তিনি। করোনা মহামারির কারণে গত তিন বছর গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় সম্ভব হয়নি।

প্রধানমন্ত্রী বলেন, ‘আজ দেখেছি নামাজে সব জায়গায় আগের মতো ভিড় নেই। সবাই যার যার গ্রামে চলে গেছে। সেইসঙ্গে এখন প্রত্যেক গ্রামে বিদ্যুতের সরবরাহ দিতে পেরেছি। রাস্তাঘাটের উন্নতি করতে পেরেছি। মানুষের জীবন মান উন্নত হয়েছে।’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী খাদ্যপণ্যের সংকট তৈরি হয়েছে উল্লেখ করে সরকারপ্রধান বলেন, ‘যার যেখানে জমি আছে প্রত্যেকে যেন কিছু চাষবাস করেন। নিজেদের ঘরের খাবারের জন্য হলেও সবারই কিছু উৎপাদন বাড়াতে হবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট