,

চাঁদ রাতে সাবেক স্ত্রীর বাবার বাড়ি লক্ষ্য করে গুলি ছুড়লেন ছাত্রলীগ নেতা

news-image

উত্তরা (ঢাকা) প্রতিনিধি : চাঁদ রাতে সাবেক স্ত্রীর বাবার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন ছাত্রলীগ নেতা। হঠাৎ কী মনে করে গুলি ছুড়তে থাকেন তিনি। বাড়ি থেকে সাবেক স্ত্রীর ভাই বেরিয়ে এলে তাঁর সামনেই বাড়ি লক্ষ্য করে আরও কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে চলে যান তিনি। পুলিশ এখন তাঁকে খুঁজছে।

গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর উত্তরখানের মুন্ডার অলংকার মোড় সংলগ্ন দাউদের বাড়িতে এ ঘটনা ঘটে। আজ শনিবার বেলা ১১টায় আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবুল কালাম।

ওই ছাত্রলীগ নেতার নাম মো. রিপন হোসেন। তিনি উত্তরখান থানা ছাত্রলীগের সাবেক সহসভাপতি। রিপন উত্তরখানের আটি পাড়া আনসার ভিডিপি ব্যাংকের পেছনের বাড়ির আরিফ হোসেন ও নুর জাহান বেগম দম্পতির ছেলে। বর্তমানে রাজনীতির পাশাপাশি রাজাবাড়ী থেকে তেরমুখ এলাকা পর্যন্ত ড্রেজারের ব্যবসা করেন।

স্থানীয়রা ও ভুক্তভোগী পরিবার বলছে, চলতি বছরের জানুয়ারিতে প্রেমের সম্পর্কের পর রিপনের সঙ্গে বিয়ে হয় ওই তরুণীর। বিয়ের মানখানেক পর তাদের বিবাহ-বিচ্ছেদ হয়। এরপর থেকে রিপনের অত্যাচার বেড়ে যায়। এর মধ্যে ওই তরুণীকে তাঁর পরিবার অন্যত্র বিয়ে দেওয়ার চেষ্টা করলেও সেখান বাধার কারণ হন রিপন।

ভুক্তভোগী তরুণীর বাবার বাড়িতে পরিদর্শন শেষে উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) ওয়ারেছ মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘পুতুল নামের ওই মেয়ের সঙ্গে রিপনের সম্পর্ক ছিল। সম্পর্কের অবনতি হলে রিপন তাঁর বাড়িতে গিয়ে গুলি চালিয়েছে। রিপনের চালানো একটি গুলি দরজা ফুটো হয়ে দেওয়ালে লাগে। সেখানে বাধা পেয়ে গুলির একটি অংশ বিছানায় পাওয়া গেছে।’

ভুক্তভোগী পরিবারের সদস্যদের বরাত দিয়ে এসআই ওয়ারেছ বলেন, ‘গুলির শব্দ শুনে পুতুলের ভাই ঘর থেকে বাইরে বের হয়। পরে তাঁর সামনে দুই-তিন রাউন্ড গুলি করে চলে যায় রিপন।’

উত্তরখান থানার ওসি কাজী আবুল কালাম আজকের পত্রিকাকে বলেন, ‘মুন্ডা এলাকার একটি বাড়িতে গুলির ঘটনায় মামলা হচ্ছে। আসামিকে আটকের চেষ্টা চলছে।’

গুলির কারণ প্রসঙ্গে জানতে চাইলে ওসি আবুল কালাম বলেন, ‘বিষয়টি মেয়ে সংক্রান্ত ঝামেলা।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট