,

ঈদের ছুটি : তিনদিনে ঢাকা ছাড়লেন সাড়ে ৫৩ লাখ সিমধারী

news-image

নিজস্ব প্রতিবেদক : রাত পোহালেই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। নাড়ির টানে বাড়ি ফিরেছে মানুষ। অনেকেই হয়তো যাত্রাপথে। ঢাকা থেকে গ্রামে পরিবার-পরিজনের সঙ্গে ঈদ করতে যাচ্ছেন তারা। এ সময়ে প্রতিদিন ঠিক কত মানুষ ঢাকা ছাড়ছে, তা নির্দিষ্ট করে জানা সম্ভব নয়। তবে দৈনিক কতগুলো সক্রিয় মোবাইল সিম ঢাকা ছাড়ছে, তা জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

মন্ত্রীর দেওয়া তথ্যমতে, ১৮, ১৯, ২০ এপ্রিল (মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার) এ তিনদিনে ঢাকা ছেড়েছেন ৫৩ লাখ ৫৪ হাজার ৮৩২ সিমধারী। একই সময়ে ঢাকায় এসেছে ১৯ লাখ পাঁচ হাজার ৯০২ সিমধারী। অন্যদিকে এ তিন দিনে ঢাকায় এসেছেন ১৯ লাখ ৫ হাজার ৯০২ জন সিমধারী।

মোস্তাফা জব্বার জাগো নিউজকে বলেন, এটি মূলত মোবাইল সিমের হিসাব। কোনো ব্যক্তির হিসাব নয়। কারণ একজন ব্যক্তির একাধিক সিম থাকতে পারে। আবার কেউ কেউ আছেন, যাদের কোনো মোবাইল সিম নেই। যেমন- পরিবারের ছোট বাচ্চাদের মোবাইল কিংবা সিম থাকে না।

যেদিন যত সিমধারী ঢাকা ছেড়েছেন
২০ এপ্রিল মোবাইল অপারেটরের হিসাবে গ্রামীণফোনের ৮ লাখ ২৫ হাজার ৯৪৪টি, রবির ৭ লাখ ৫৪ হাজার ৪৮২টি, বাংলালিংকের ৮ লাখ ২৮ হাজার ৯৬টি এবং টেলিটকের ৪৫ হাজার ৩৮৭টি।

১৯ এপ্রিল ঢাকা ছেড়েছে গ্রামীণফোনের ৫ লাখ ৭৯ হাজার ৮৭৮টি সিম, রবির ৪ লাখ ১৬ হাজার ৯৫৫টি, বাংলালিংকের ৬ লাখ ৫৮ হাজার ২৫২টি, টেলিটকের ১৭ হাজার ৫৬০টি সিম।

১৮ এপ্রিল গ্রামীনফোনের ৩ লাখ ৩৪ হাজার ২৯৫টি, রবির ৩ লাখ ২ হাজার ২৮৪, বাংলালিংকের ৫ লাখ ৭৩ হাজার ৫০৯টি এবং টেলিটকের ১৮ হাজার ১৯০।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট