,

কোথায় ঈদ করবেন ক্রিকেটাররা

news-image

স্পোর্টস ডেস্ক : ঈদ মানেই আনন্দ। আর আনন্দের এই সময়টা সবাই চায় তার প্রিয়জনের সঙ্গে কাটাতে। খেলোয়াড়দের ক্ষেত্রেও একই অবস্থা। জাতীয় দলের খেলা কিংবা ডিপিএলের খেলা না থাকায় বাংলাদেশের ক্রিকেটাররা নিজ নিজ গ্রামে চলে গিয়েছেন পরিবারের সঙ্গে ঈদ পালনের জন্য।

ক্রিকেটের ফাঁকা সময় পেয়ে এরই মধ্যে সপরিবার নিয়ে ওমরাহ পালন করতে গেছেন মাশরাফি। এদিকে যুক্তরাষ্ট্র থেকে সাকিবও দেশে ফিরেছেন তার পরিবার নিয়ে। গতকাল বৃহস্পতিবার দেশে ফিরেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। এরপর বিমানে যশোর হয়ে মাগুরাতে পৌঁছান।

পরিবারের সঙ্গে ঈদ করতে অধিকাংশ ক্রিকেটার ইতোমধ্যে ঢাকা ছেড়েছেন। মুশফিকুর রহিম, ইমরুল কায়েসসহ বেশিরভাগ সিনিয়র ক্রিকেটার নিজের গ্রামে ঈদ উদযাপন করবেন।

মোস্তাফিজুর রহমান ও লিটন কুমার দাস আইপিএল খেলতে ভারত সফরে রয়েছেন। তারা সেখানেই ঈদ পালন করতে পারেন।

ঈদের পর সিলেটে শুরু হবে আয়ারল্যান্ড সিরিজের ক্যাম্প। ২৬ এপ্রিল সিলেটে যাবে জাতীয় দল। সেখানে ২৭, ২৮ ও ২৯ তারিখ অনুশীলন। ২৯ এপ্রিল রাতে ঢাকায় ফিরবেন ক্রিকেটাররা। পরেরদিন আয়ারল্যান্ড সফরের জন্য রিপোর্ট করতে হবে।

১ মে ইংল্যান্ডে উড়াল দেবে বাংলাদেশ দল। আইরিশদের বিপক্ষে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট