,

বঙ্গবন্ধু সেতুতে চার দিনে টোল আদায় ১০ কোটি ১৪ লাখ টাকা

news-image

অনলাইন ডেস্ক : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ৪২ হাজার ৩৬৫টি যানবাহন পারাপার হয়েছে। এ সময় ২ কোটি ৮৮ লাখ ৬২ হাজার ৬৫০ টাকা টোল আদায় হয়েছে। এ নিয়ে চার দিনে টোল আদায় হয়েছে ১০ কোটি ১৪ লাখ টাকা। আজ শুক্রবার বঙ্গবন্ধু সেতু সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী মো. আহসানুল কবীর পাভেল এ তথ্য নিশ্চিত করেছেন।

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার সকাল থেকে আজ শুক্রবার সকাল ৬টা পর্যন্ত এ সেতু দিয়ে ৪২ হাজার ৩৬৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৮৮ লাখ ৬২ হাজার ৬৫০ টাকা। সকাল থেকেই যানবাহনের অতিরিক্ত চাপ রয়েছে। গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু পূর্ব টাঙ্গাইল অংশের টোলপ্লাজা দিয়ে ২৭ হাজার ৩৫৮টি যানবাহন পারাপার হয়েছে। টোল আদায় হয়েছে ১ কোটি ৬৮ লাখ ৪৯ হাজার ৭৫০ টাকা। এ ছাড়াও সেতুর পশ্চিম সিরাজগঞ্জ অংশের টোলপ্লাজা দিয়ে পারাপার হয়েছে ১৫ হাজার ৭টি যানবাহন। টোল আদায় হয় ১ কোটি ২০ লাখ ১২ হাজার ৯০০ টাকা।

এদিকে, গত সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সেতুর ওপর দিয়ে ছোট-বড় ২২ হাজার ৪৮৫টি যান পারাপার এবং ২ কোটি ৯ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা টোল আদায় হয়েছে। মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ২৫১টি পরিবহনের বিপরীতে টোল আদায় হয়েছে ২ কোটি ৪৪ লাখ ২১ হাজার ৫৫০ টাকা। গত বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ছোট-বড় মিলিয়ে বঙ্গবন্ধু সেতু দিয়ে ৩৬ হাজার ৬৯টি পরিবহন পারাপার হয়। এতে টোল আদায় হয়েছে দুই কোটি ৭১ লাখ ৯৫ হাজার ৪০০ টাকা।

প্রকৌশলী মো. আহসানুল কবীর পাভেল জানান, গত ২৪ ঘণ্টায় ৮২৪৯টি মোটরসাইকেল পারাপার হয়েছে। যা সেতুতে মোটরসাইকেল পারাপারে রেকর্ড। এ ছাড়া পরিবহনগুলো নির্বিঘ্নে চলাচল করতে সেতু কর্তৃপক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। বঙ্গবন্ধু সেতুতে সব মিলিয়ে চার দিনে টোল আদায় হয় ১০ কোটি ১৪ লাখ ৪৪ হাজার ১০০ টাকা।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট