,

নবীনগরে দুঃস্থদের মাঝে মিনহাজ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ গিফট বিতরণ

news-image
ইব্রাহীম খলিল: “এমডাব্লিউএফ ফুড এইড-২০২৩” শীর্ষক প্রকল্পের অধীনে ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন নবীনগর উপজেলায় মিনহাজ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অর্থায়নে ও দায়েমী ফাউন্ডেশনের পরিচালনায় ঈদ গিফট ও শুকনা খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার দুপুরে ১০০ টি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ৭ ধরনের ১৩টি প্যাকেট শুকনো খাবারের সমন্বয়ে ১০ কেজি ওজনের একটি ফুড প্যাক বিতরণ করা হয়। প্রতিটি প্যাকে  ছিল সেমাই, মুড়ি, চিড়া, ছোলা, চিনি, সুজি এবং  চাল। দায়েমী ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক কর্মীরা এ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। এসময় ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
দায়েমী ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ ফয়েজী মোহাম্মদী আহমেদ উল্লাহ বলেন,  যুক্তরাজ্য ভিত্তিক দাতব্য সংস্থা মিনহাজ ওয়েলফেয়ার ফাউন্ডেশন দায়েমী ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় প্রতি বছর রোহিঙ্গা শরণার্থীসহ ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় নির্বাচিত দুঃস্থ গরিব ও অসহায় পরিবারদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে আসছে। এ কার্যক্রম ভবিষ্যতেও অব‍্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না