,

বেতাগীর ১০ গ্রামে ঈদ উদযাপন

news-image

বেতাগী (বরগুনা) প্রতিনিধি : সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতি বছরের ন্যায় এ বছরও বরগুনার বেতাগী উপজেলার ১০ গ্রামে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

শুক্রবার সকাল ৯টায় বরগুনার বেতাগী উপজেলার বকুলতলী গ্রামের মালেক চেয়ারম্যান বাড়ি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এই জামাতের ইমামতি করেন মোহাম্মদ রমজান আলী।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, অনেক আগে থেকেই সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সঙ্গে মিল রেখে বেতাগী উপজেলার বেতাগী সদর ইউনিয়নের লক্ষ্মীপুরা, খোন্তাকাটা, গ্রের্দ লক্ষ্মীপুরা, হোসনাবাদ ইউনিয়নের আনার জলিশা, কাজিরাবাদ ইউনিয়নের বকুলতলী, সরিষামুড়ি ইউনিয়নের উত্তর কালিকাবাড়ি, ভোড়া এলাকার প্রায় ১০ গ্রামের চিশতিয়া কাদেরিয়া সম্প্রদায়ের অনুসারীরা ঈদ উদযাপন করে থাকেন।

কাজিরাবাদ ইউনিয়নের বকুলতলী গ্রামের বাসিন্দা মো. সরোয়ার হোসেন বলেন, প্রায় ২০০ বছর ধরে এই এলাকায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে এক দিন আগে রোজা ও ঈদ উদযাপন করা হয়। সাতকানিয়া থানার মির্জাখিল দরবার শরিফের নির্দেশে এভাবে রোজা ও ঈদ পালন শুরু হয়।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট