,

এবার ঈদ যাত্রা ভোগান্তিমুক্ত হয়েছে: ওবায়দুল কাদের

news-image

বাসস
এবারের ঈদ যাত্রা ভোগান্তিমুক্ত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শুক্রবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের সামনে বিআরটি প্রকল্পের ওভারপাস এবং টঙ্গী ফ্লাইওভার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ‘বাস, ট্রেন, লঞ্চ কোথাও এবার ঈদ যাত্রায় ভোগান্তি নেই। তরুণ প্রজন্মের জন্য পদ্মা সেতুতে মোটর বাইকের চলাচল উন্মুক্ত করেছে সরকার।’

ঈদ শেষে কর্মস্থলে ফেরার পথে সবাই সতর্ক থাকবেন এমন আশা প্রকাশ করে সড়ক মন্ত্রী বলেন, ‘ঈদ শেষে কর্মস্থলে ফেরার সময়টা দুর্ঘটনাপ্রবণ। এই সময়টাতেই দুর্ঘটনা বেড়ে যায়। এই সময় আমাদের খুব সাবধানে ও সতর্কতার সঙ্গে মোকাবিলা করতে হবে। এ বিষয়ে স্টেকহোল্ডার ও কর্মকর্তাদের আমরা নির্দেশনা দিয়েছি। আমাদের মনিটরিং সেল আছে।’

এ সময় তিনি আশা প্রকাশ করেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে তেজগাঁও পর্যন্ত আগামী অক্টোবর-নভেম্বরের দিকে উদ্বোধন করা হতে পরে। তিনি বলেছেন, ‘ঢাকা শহরের উন্নয়ন পরিকল্পিত না। এখন সবকিছুর পরিবর্তন ঘটেছে।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট