,

গরমের দাপট রোববার থেকে কমতে পারে

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রিয়জনের সঙ্গে ঈদের ছুটি কাটাতে ঢাকা ছাড়ছেন মানুষ। রাস্তাঘাট অনেকটাই ফাঁকা, বন্ধ হয়ে গেছে অফিস-আদালত। তবে গরমের দাপট কমেনি। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গরম বরং বেশি অনুভূত হচ্ছে। কংক্রিটময় এই শহরে ৩৭-৩৮ ডিগ্রি তাপমাত্রা থাকলেও অনুভূত হচ্ছে ৪২ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।

বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর আকাশে কিছু মেঘের আনাগোনা থাকলেও বেলা গড়াতে তা কমে যায়। উল্টো রোদের তীব্রতা বাড়তে থাকে। ভোর থেকে যে হালকা শীতল বাতাস বইতে শুরু করেছিল, বেলা বাড়ার সঙ্গে তা লু হাওয়ায় পরিণত হয়। ফলে সপ্তাহের শেষ দিন যাঁরা নানা কাজে বাইরে বের হয়েছিলেন, তাঁদের কষ্ট যায় বেড়ে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, শুক্রবার সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে মেঘ বাড়তে পারে। বৃষ্টি ও কালবৈশাখী হতে পারে সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগ ছাড়া অন্যান্য বিভাগের কিছু কিছু জায়গায়। তবে বাতাসে আর্দ্রতা শুক্রবার আরও বেড়ে গরমের তীব্রতা বাড়তে পারে। আগামী রোববার থেকে সারাদেশে বৃষ্টি বেড়ে কমে আসতে পারে গরমের দাপট।

২৩ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট