,

পরীক্ষার সময় ইলন মাস্কের বিশাল রকেট ‘স্টারশিপ’ বিস্ফোরণ

news-image

অনলাইন ডেস্ক : ইলন মাস্কের মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্সের তৈরি সবচেয়ে শক্তিশালী রকেট ‘স্টারশিপ’ উৎক্ষেপণের কিছু পরেই বিস্ফোরণে ধ্বংস হয়ে গেছে।যুক্তরাষ্ট্রের দক্ষিণ টেক্সাসের বোকা চিকায় স্পেসএক্সের লঞ্চ প্যাড থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে সফলভাবেই যাত্রা শুরু করেছিল যানটি।

বিবিসির খবরে বলা হয়েছে, রকেট উৎক্ষেপণের মিনিট তিনেকের মধ্যেই উপরের অংশ থেকে বুস্টারটি বিচ্ছিন্ন হওয়ার কথা ছিল। তা না ঘটে বিস্ফোরণ হয়! ধ্বংস হয়ে যায় স্টারশিপ। তবে এতে কোনো নভোচারী বা বৈমানিক ছিলেন না বলে হতাহতের ঘটনা ঘটেনি।

প্রতিবেদনে বলা হয়, ইলন মাস্কের ইচ্ছাপূরণ হয়েছে। এটি সফলভাবে উৎক্ষেপণের পর দ্রুতগতিতে মেক্সিকো উপকূলের দিকে যেতে থাকে। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই পরিষ্কার হয়ে যায় সবকিছু পরিকল্পনামতো হয়নি। রকেটটির দুটি অংশ ছিল। এ দুটি বিচ্ছিন্ন হওয়ার সময়ে বিস্ফোরণ ঘটে। এটি উঁচুতে উঠতে থাকলে এর ৩৩টি ইঞ্জিনের মধ্যে ছয়টি বন্ধ হয়ে যায়। সেখান থেকে ধোঁয়া উঠতে শুরু করে। তিন মিনিট ওড়ার পর রকেটটি কাঁপতে শুরু করে। পরে আকাশে বড় বিস্ফোরণ ঘটতে দেখা যায়।

তবে বিস্ফোরিত হলেও স্পেসএক্স এই পুরো প্রক্রিয়াটিকে সফল হিসেবে দেখছে। কোম্পানির প্রতিষ্ঠাতা ইলন মাস্ক এই ‘উত্তেজনাকর উৎক্ষেপণ পরীক্ষাকে’ স্বাগত জানিয়েছেন। কয়েক মাসের মধ্যেই আরেকটি রকেট মহাকাশে পাঠানো হবে বলেও জানিয়েছেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট