,

বেজায় চটেছেন ফারিণ, দিলেন হুমকি

news-image

বিনোদন ডেস্ক : নাটকপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে তাহসান খান ও তাসনিয়া ফারিণ প্রেম করছেন। এমনকি তারা নাকি চুপিসারে বিয়ে করে সংসারও করছেন। এ কারণে নাকি শুটিংয়ের বাইরেও তাদের একসঙ্গে দেখা যায়।

ইতোমধ্যে তাদের নিয়ে কয়েকটি গণমাধ্যমে খবরও হয়েছে। তাতেই বিরক্ত এই অভিনেত্রী। ব্যক্তিগত জীবন নিয়ে এমন তথ্য মিথ্যা, ভ্রান্ত, উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন তাসনিয়া ফারিণ। আজ বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন ফারিণ।

তাসনিয়া ফারিণ লিখেছেন, ‘কষ্ট নিয়ে বলতে হচ্ছে- কোনো সাংবাদিক, নিউজ মিডিয়া এবং অনলাইন মিডিয়া যদি ভিত্তি, প্রমাণ, উৎস বা তথ্য ছাড়া আমাকে জড়িয়ে মিথ্যা, ভ্রান্ত, উদ্দেশ্যপ্রণোদিত কিংবা অবমাননাকর সংবাদ প্রকাশ করে, যার কারণে আমার ইমেজের ওপর নেতিবাচক পড়ে, তাহলে আমি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবো।’

তিনি আরও লিখেছেন, ‘আমি বরাবরই চুপচাপ কাজ করেছি। আমার ব্যক্তিজীবন সবসময় লাইমলাইটের বাইরে রাখতে পছন্দ করি। খুব কম মানুষই ব্যক্তিগত ফারিণকে চেনে। কিছু না বলার অর্থ এই নয় যে, কিছু বলার ক্ষমতা আমার নেই। বাক-স্বাধীনতার অপব্যবহার রোধে আমার যা করণীয় তা করবো। আমার ব্যক্তিজীবন নিয়ে মনগড়া গল্প ছড়ানোর অধিকার আমি কাউকে দেইনি। কেউ সেটা করলে আমি সহ্য করবো না। সম্পূর্ণ কাল্পনিক একটা বানোয়াট গল্পের ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন বোধ করি না আমি।’

সব শেষে তিনি লিখেছেন, ‘আমার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের বলতে চাই, আমার ব্যক্তিজীবন নিয়ে জানানোর মতো কোনো খবর এই মুহূর্তে নেই। আমার এবারের ঈদের কাজগুলোর আপডেট একে একে পোস্ট করতে চাই।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট