,

পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল শুরু

news-image

মুন্সীগঞ্জ প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দক্ষিণবঙ্গের ২১ জেলার ঘরমুখী মানুষের কথা চিন্তা করে প্রায় ১০ মাস বন্ধ থাকার পর পদ্মা সেতুতে দ্বিতীয়বারের মতো মোটরসাইকেল চলাচল শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর ৬টার দিকে মুন্সীগঞ্জ লৌহজং উপজেলার মাওয়া টোল প্লাজা থেকে শুরু হয় মোটরসাইকেল চলাচল। সকাল থেকে এ পর্যন্ত ২ হাজার ৭৫৫টি মোটরসাইকেল পার হয়েছে বলে নিশ্চিত করেছেন সেতু বিভাগের যুগ্ম সচিব মো. ভিখারুদ্দৌলা চৌধুরী।

এদিকে ভোর রাত থেকেই মোটরসাইকেল আরোহীদের ঢল নামে টোলপ্লাজা প্রান্তে। নির্দিষ্ট লেনসহ মাওয়া টোল প্লাজার দুইটি বুথ দিয়ে আদায় করা হচ্ছে টোল। দীর্ঘদিন পর সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করছে তারা। এসময় একে অন্যকে নিয়ম মানার বিষয়ে উৎসাহ দেওয়ার চিত্র দেখা যায়।

সেতু বিভাগের যুগ্ম সচিব মো. ভিখারুদ্দৌলা চৌধুরী জানান, মোটরসাইকেলে টোল আদায়ে একটি কাউন্টার ব্যবহারের কথা থাকলেও বাড়তি চাপের কারণে দুটি কাউন্টার দিয়ে টোল আদায় করা হচ্ছে। প্রতি মিনিটে দুটি কাউন্টার দিয়ে ২৫-৩০টি মোটরসাইকেল সার্ভিস এরিয়া লেন দিয়ে পদ্মা পার হচ্ছে।

তিনি আরও বলেন, ‘সকাল ৬টা থেকে ৮টা ১০মিনিট পর্যন্ত পদ্মা সেতু দিয়ে ২ হাজার ৭৫৫টি মোটরসাইকেল পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ লাখ ৭৫ হাজার ৫০০ টাকা। তবে সকাল সাড়ে ৮টার পর থেকে মোটরসাইকেলের চাপ নেই বললেই চলে। কয়েক মিনিট পর পর একটি দুটি করে মোটরসাইকেল টোল পরিশোধ করে পদ্মা পাড়ি দিচ্ছে। অন্যদিকে গণপরিবহন ও পণ্যবাহী যানবাহনের কোনো চাপ নেই টোল প্লাজা এলাকায়।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট