,

কাতারে ঈদের ছুটি ১১ দিন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ১১ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দেশটির সরকার প্রধানের কার্যালয় আমিরি দিওয়ান থেকে জারি করা এক নোটিশে দেওয়া হয়েছে এই ঘোষণা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে জানা যায়, ১৯ এপ্রিল বুধবার থেকে ২৭ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত ঈদের ছুটি ভোগ করবেন কাতারের সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা। তারপর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি শেষে ৩০ এপ্রিল কাজে যোগ দেবেন।

কাতার সরকারের যাবতীয় মন্ত্রণালয়, প্রতিষ্ঠান এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের ওপর এ ছুটি কার্যকর হবে। তবে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও যে ব্যাংকগুলো কিউসিবি ও কাতার আর্থিক বাজার কর্তৃপক্ষের তত্ত্বাবধানে কাজ করছে তাদের ছুটির শুরু ও শেষ তারিখ নির্ধারণ করবেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর।

বিশ্বজুড়ে ইসলাম ধর্মাবলম্বীদের প্রধান উৎসব ঈদ-উল-ফিতর। পবিত্র রমজান মাসের এক মাস রোজা শেষে শাওয়াল মাসের এক তারিখ পালিত হয় এ উৎসব। মুসলিম দেশগুলোর পাশাপাশি এবং অনেক অমুসলিম দেশেও এ দিনটি সরকারি ছুটি হিসেবে স্বীকৃত।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না