,

মসজিদে নামাজ পড়ার সময় প্রাণ গেল হাফেজের

news-image

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলায় নামাজ আদায়ের সময় জামশেদ হোসাইন নামের এক বৃদ্ধ মারা গেছেন। তিনি পবিত্র কোরআনের হাফেজ ছিলেন। তার বয়স হয়েছিল ৬০ বছর।

আজ বুধবার বিশ্বনাথের দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর (দক্ষিণপাড়া) জামে মসজিদে ফজরের নামাজ আদায়ের সময় তিনি মারা যান। জামশেদ হোসাইন ওই গ্রামের বাসিন্দা ছিলেন। তার স্ত্রী ও ছেলেমেয়ে রয়েছেন।

জামশেদের ভাগ্নে মো. কাওছার আহমদ বলেন, ‘মুসল্লিদের সঙ্গে মামাও মসজিদে ফজরের দুই রাকাত ফরজ নামাজ জামাতে আদায় করছিলেন। এর মধ্যেই হঠাৎ তিনি জ্ঞান হারিয়ে পড়ে যান। দ্রুত তাকে সিলেটের নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

আগামীকাল বৃহস্পতিবার দুপুরে জোহরের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলেও জানান কাওছার আহমদ।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট