,

রোনালদোর ‘অশ্লীল’ অঙ্গভঙ্গির ব্যাখ্যা দিল আল-নাসর

news-image

স্পোর্টস ডেস্ক : ম্যাচ চলাকালীন ও ম্যাচের পরের ঘটনা নিয়ে আবারও গণমাধ্যমের শিরোনামে ক্রিস্টিয়ানো রোনালদো। গতকাল মঙ্গলবার আল-হিলালের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল রোনালদোর দল আল-নাসরের। ম্যাচের মধ্যেই রেসলিং ঢংয়ে প্রতিপক্ষ খেলোয়াড়কে ট্যাকল করেন সিআরসেভেন। যেটি নিয়ে সমালোচনা কম হয়নি।

তবে ম্যাচের এই ঘটনার চেয়ে ম্যাচশেষের ঘটনার কারণেই বেশি সমালোচনার শিকার হচ্ছেন আল-নাসর অধিনায়ক। গোল.কমের এক ভিডিওতে দেখা যায়, আল-হিলালের বিপক্ষে ২-০ গোলে হেরে মাঠ ছাড়ার সময় গ্যালারি থেকে ভেসে আসে মেসি মেসি বলে চিৎকার। যার প্রতিক্রিয়ায় আল-হিলাল সমর্থকদের ইঙ্গিত করে নিজের গোপনাঙ্গে হাত দিতে দেখা গেছে রোনালদোকে।

সৌদি আরবে এর ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। রমজান মাসে হওয়ায় সেটি যেন একটু বেশিই। এমনকি ‘ভক্ত নিগ্রহকারীকে বের করে দাও’ বলেও অনলাইনে রব উঠেছে।

তবে রোনলদোর আচরণের একটি ব্যাখ্যা দাঁড় করেছে আল-নাসর কর্তৃপক্ষ। তারা বলছে, রোনালদো কুঁচকি অঞ্চলে ‘সংবেদনশীল’ ইনজুরিতে পড়েছেন। ক্লাব কর্তৃপক্ষ ঘটনাটি পরিষ্কার করেছেন সাংবাদিক মোহাম্মেদ এল-এনেজির কাছে।

এক বিবৃতিতে এল-এনেজি বুধবার বলেছেন, ‘রোনালদো ইনজুরিতে ভুগছেন। আল-হিলালের খেলোয়াড় গুস্তাভো কুয়েলারের সঙ্গে ট্যাকলের সময় এই আঘাত পেয়েছেন তিনি। এটি নিশ্চিত তথ্য। ভক্তরা যা খুশি সেটি চিন্তা করতে পারে।’

সৌদি প্রো লিগে আল হিলালের বিপক্ষে ২-০ গোলের পরাজয়ে ক্রিস্টিয়ানো রোনালদোদের এখন শিরোপা জেতার স্বপ্নও হুমকিতে পড়েছে। লিগে এখন আল নাসরের পয়েন্ট ২৪ ম্যাচে ৫৩। শীর্ষে থাকা আল ইতিহাদের পয়েন্ট ২৩ ম্যাচে ৫৬। রোনালদোদের চেয়ে এক ম্যাচ কম খেলেছে ইতিহাদ। নিজেদের পরের ম্যাচে তারা জিতলে দুই দলের ব্যবধান হবে ৬। লিগে বাকি থাকা ৬ ম্যাচ দিয়ে সেই পার্থক্য মেটানো আল নাসরের জন্য একেবারেই সহজ হবে না।

মেসির নামে আল-হিলাল সমর্থকদের চিৎকারের কারণ ফুটবলভক্তদের এখন আর অজানা নয়। কারণ, এরইমধ্যে মেসিকে দলে ভেড়ানার জন্য বাৎসরিক ৩৫০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়ে রেখেছে ক্লাবটি। চলতি মৌসুম শেষেই পিএসজির সঙ্গে চুক্তি শেষ হবে মেসির। এরপরই বিশ্বসেরা এই খেলোয়াড়কে দলে ভেড়াতে চায় আল-হিলাল।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট