,

প্রবাসীর স্ত্রীর ঘরে গভীর রাতে যুবক, শিকলবন্দী করে নির্যাতন!

news-image

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পরকীয়ার অভিযোগে প্রবাসীর স্ত্রী ও এক যুবককে আটক করে শিকলে বেঁধে নির্যাতন করা হয়েছে। তবে নারীর দাবি, আটক যুবক তার খালাতো ভাই। তাকে টাকা দিতে বাড়িতে এসেছিলেন।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে অভিযুক্ত নারী ও যুবককে আটক করে স্থানীয়রা।

স্থানীয়রা জানায়, গতকাল দিবাগত রাতে ওই নারীর বাড়িতে পাশের ইউনিয়নের এক যুবককে আটক করা হয়। নারীর স্বামী মালেয়েশিয়া প্রবাসী। তাদের সংসারে সন্তান রয়েছে। স্থানীয় রবিন, নাজমুল, মফিজ শিকদারসহ কয়েকজন ওই নারীর ঘরে ঢুকে ভাঙচুর করে এবং তাদের আটক করে শিকলবন্দী করেন।

আটক নারীর দেবর বলেন, ‘ভাবির কাছে একটা ছেলে এসেছেন। লোকজন তাদের আটক করে রেখেছে। আমি থানায় এসেছি পুলিশকে জানাতে।’

শিকলবন্দী নারী বলেন, ‘উনি (যুবক) আমার খালাতো ভাই। আমাকে পাওনা টাকা দিতে এসেছিলেন। এ সময় স্থানীয় রবিন, নাজমুল, মফিজ শিকদারসহ কয়েকজন আমার ঘরে ঢুকে ভাঙচুর করে। এরপর আমাকে আটক করে শিকলবন্দী করেছে। আমাদের বিরুদ্ধে পরকীয়ার মিথ্যা অভিযোগ করছে তারা। তারা আমাদের মারধরও করেছে।’

এ বিষয়ে স্থানীয় যুবকদের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘এ বিষয়ে খোঁজ নিচ্ছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট