,

‘ঈদযাত্রায় মহাসড়ক যানজটমুক্ত থাকবে’

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : ঈদযাত্রায় বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়ক যানজটমুক্ত থাকবে বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম।

তিনি বলেন, ‘পুলিশ যেভাবে তৎপর রয়েছে, আশা করছি মহাসড়কে কোনো প্রকার সমস্যা হবে না। মানুষ ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরতে পারবে।’

আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়ক পরিদর্শন শেষে টাঙ্গাইলের এলেঙ্গায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম বলেন, ‘মহাসড়ক দিয়ে যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারে সেজন্য পুলিশ সব সময় মহাসড়কে থাকবে।’

তিনি আরও বলেন, ‘ঈদের সময় মহাসড়কে ডাকাতি, সড়ক দুর্ঘটনা ও যানজট যাতে না হয় সেজন্য ঢাকা রেঞ্জ পুলিশ সকল ব্যবস্থা নিয়েছে।’

এসময় তার সঙ্গে অতিরিক্ত ডিআইজি মাশরুকুর রহমান খালেদ, টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শরফুদ্দীন উপস্থিত ছিলেন।

এদিকে, আজ সন্ধ্যায় বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও যানজট দেখা যায়নি। মহাসড়কে স্বাভাবিকভাবেই যান চলাচল করছে। মানুষ স্বস্তিতে বাড়ি ফিরছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট