,

দ্বিতীয় সন্তান আগমনের খবর দিলেন নেইমার

news-image

স্পোর্টস ডেস্ক : সন্তানের বাবা-মা হচ্ছেন নেইমার ও ব্রুনা বিয়ানকার্দি। ব্রাজিল ফুটবল তারকা ও তার মডেল প্রেমিকা (সাবেক বাগদত্তা) এক ঘোষণায় সন্তান আগমনের সুখবর দিয়েছেন। মার্কা, দ্য সান সহ বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে এমন খবর জানিয়েছে।

নেইমার দ্বিতীয়বারের মতো বাবা হবেন। যেখানে তার ১১ বছর বয়সী দাভি লুকা নামে এক ছেলে রয়েছে। এই যুগল নতুন করে তাদের ভালোবাসার জানান দিয়েছেন। তবে ছেলে না মেয়ে সন্তান তা জানাননি তারা।

ব্রুনা ও নেইমার ২০২১ সালে প্রথমবার ডেট করেন। পরে ২০২২ সালের জানুয়ারিতে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন। তবে সেই বছরের আগস্টেই বিচ্ছেদ হয়ে যায়।

২০২৩ সালে তারা ফের সম্পর্কে জড়ান। আর এবার সন্তান আগমনের সুখবর দিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের ঘোষণা এই যুগল লেখেন, আমরা তোমাকে স্বপ্নে দেখেছিলাম, আমরা তোমার আগমনের পরিকল্পনা করছি এবং তুমি আমাদের ভালোবাসা পূর্ণ করবে ও আমাদের সুখি করবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট