,

দেহব্যবসার অভিযোগে গ্রেপ্তার বলিউড অভিনেত্রী

news-image

বিনোদন ডেস্ক : দেহব্যবসার অভিযোগে বলিউড অভিনেত্রী-কাস্টিং ডিরেক্টর আরতি মিত্তলকে গ্রেপ্তার করা হয়েছে। ফাঁদ পেতে ২৭ বছর বয়সী আরতিকে গ্রেপ্তার করে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ। তা ছাড়াও মুম্বাইয়ের গোরগাঁও থেকে দুজন মডেলকে উদ্ধার করে রিহ্যাবে পাঠানো হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, পুলিশ ইন্সপেক্টর মনোজ সুতারের কাছে এই ব়্যাকেটের খবর প্রথম হাতে আসে। এরপর টিমের সঙ্গে গোপন অপারেশনের ছক কষেন তিনি। ভুয়া গ্রাহক সেজে আরতি মিত্তলকে ফোন করেন এবং দুই বন্ধুর জন্য দুজন মেয়ের ব্যবস্থা করে দিতে বলেন।

প্রস্তাবে সম্মতি জানালে ৬০ হাজার টাকা ডিম্যান্ড করেন আরতি। মডেলদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, নানাকৌশলে উঠতি মডেলদের দেবব্যবসায় নামার প্রলোভন দেখাতেন আরতি। পর্দাফাঁস হতেই পুলিশ গ্রেপ্তার করেন অভিযুক্ত এই অভিনেত্রীকে। আর এই পুরো ঘটনা স্পাই ক্যামেরায় দৃশ্যধারণ করা হয়েছে।’

এরপর বেশ কিছু হোটেলে অভিযান চালায় ক্রাইম ব্রাঞ্চ। পরে দিনদোশি থানায় যোগাযোগ করে এবং আরতি মিত্তলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই মডেল জানিয়েছেন, আরতি তাদের প্রত্যেককে ১৫ হাজার রুপি করে দেওয়ার কথা ছিল।

প্রসঙ্গত, শুধু কাস্টিং ডিরেক্টরই নন, অভিনেত্রী হিসেবেও কাজ করেছেন আরতি। হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ তিনি। ‘আপনাপন’-এর মতো সিরিয়ালে অভিনয় করেছেন। এ সিরিয়ালের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন রাজশ্রী ঠাকুর। ‘পরশুরাম’ সিরিয়ালেও কাজ করেছেন আরতি। কয়েকদিন আগে আর মাধবনের সঙ্গে একটি সিনেমায় অভিনয়ের কথা জানান অভিযুক্ত আরতি মিত্তল।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট